Skip to main content

Ridge Bangla

যৌথ বাহিনীর অভিযানে বাগেরহাট থেকে তাজা ককটেল উদ্ধার

বাগেরহাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে শহরের কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্য পেয়ে বাগেরহাট সদরের কাঠেরপুলের হাড়িখালি সুইচগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি পরিত্যক্ত ভবনের পাশে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের বালতি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় বাগেরহাট সদর ২৩ আরই ব্যাটালিয়নের সেনাসদস্যরা।

পুলিশের ধারণা, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ককটেল মজুত করে রেখেছিল। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, র্যাবের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে।

This post was viewed: 41

আরো পড়ুন