Ridge Bangla

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে ফিরলেন মোস্তাফিজ

বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান আবারও লাহোর কালান্দার্সের জার্সিতে ফিরছেন। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনি মাঠে নামেননি, এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ১১-তে খেলবেন এই তারকা পেসার।

ফ্র্যাঞ্চাইজিটি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে এই চুক্তি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা।

মোস্তাফিজ ২০১৬ ও ২০১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। এবার পুরোনো ঠিকানায় ফেরাকে দল বিশেষ গুরুত্ব দিয়েছে। লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা বলেন, “একবার কালান্দার্স হলে, চিরকাল কালান্দার্স। মোস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারের একজন সদস্য। তার অভিজ্ঞতা ও দক্ষতা পিএসএল ১১-তে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ভূমিকা রাখবে।”

মোস্তাফিজের অন্তর্ভুক্তিতে লাহোর কালান্দার্সের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়েছে। এর আগে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আব্দুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং তরুণ প্রতিভা মোহাম্মদ নাঈম দলে থাকবেন।

উল্লেখ্য, গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তবে এই তিনজনকে রিটেইন করা হয়নি।

This post was viewed: 8

আরো পড়ুন