ষাট গম্বুজ মসজিদ: ইতিহাস, স্থাপত্য ও খান জাহান আলীর অমর কীর্তি

বাগেরহাট দক্ষিণ-পশ্চিম বাংলার এক শান্ত জনপদ, যেখানে ইতিহাস আজও নিঃশব্দে কথা বলে। এই শহরের বুকেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের মধ্যযুগীয় স্থাপত্যের সবচেয়ে গৌরবময় নিদর্শন ষাট গম্বুজ মসজিদ। ইট, পাথর আর সময়ের সংমিশ্রণে গড়ে ওঠা এই স্থাপনা শুধু একটি উপাসনালয় নয়; এটি বাংলার সুলতানি আমলের শক্তি, শিল্পবোধ ও ধর্মীয় চেতনার এক অনন্য দলিল। ইউনেস্কো […]
নির্বাচনের ফলাফলের পর ক্ষমতা হস্তান্তরের সম্ভাব্য সময় জানালেন প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এই প্রক্রিয়া সর্বোচ্চ তিন দিনের মধ্যে সম্পন্ন হতে পারে এবং আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে […]
নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, স্পষ্ট করল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা চলছিল। শপথ পাঠ কে করাবেন- এ প্রশ্নকে ঘিরে সংসদ সচিবালয় বিকল্প ব্যক্তির সন্ধান করছে বলেও বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ পায়। এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ […]
দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান শনিবার দ্বিতীয় দফায় উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন। হেলিকপ্টারযোগে তিনি ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরের বিরামপুরে তিনটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সফরের সূচনা হবে সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ে, যেখানে তিনি […]
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক: আসন্ন নির্বাচনে বিভ্রান্তি ছড়ানোর নতুন শঙ্কা

একবিংশ শতাব্দীতে প্রযুক্তির জয়জয়কার যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি তৈরি করেছে নতুন কিছু জটিল সংকট। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত প্রযুক্তি ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ বা এআই (Artificial Intelligence) এখন আর কেবল বিজ্ঞানের গবেষণাগারে সীমাবদ্ধ নেই; এটি পৌঁছে গেছে সাধারণ মানুষের হাতের নাগালে। তবে এই প্রযুক্তির একটি অন্ধকার দিক হলো ‘ডিপফেক’ (Deepfake), যা ব্যবহার করে কারো অবিকল […]
যুদ্ধবিরতির পর গাজায় একদিনে সর্বোচ্চ প্রাণহানি, নিহত ২৩ জন

তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর থাকার মধ্যেই গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি। নিহতদের মধ্যে শিশু ও জরুরি সেবাকর্মীও রয়েছেন। চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে, যার মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়েও আছে। গাজা শহরের তুফ্ফাহ ও জেইতুন এলাকায় […]
নির্বাচনের নিরাপত্তায় সারাদেশে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারাদেশে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনাসদর। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশে আস্থা ফেরাতে এই ব্যাপক মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানের রোলার স্কেটিং কমপ্লেক্সে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নিয়োজিত সেনাবাহিনীর […]
৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে ফিরলেন মোস্তাফিজ

বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান আবারও লাহোর কালান্দার্সের জার্সিতে ফিরছেন। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তিনি মাঠে নামেননি, এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ১১-তে খেলবেন এই তারকা পেসার। ফ্র্যাঞ্চাইজিটি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে এই চুক্তি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ […]
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মেধাবৃত্তিতে নিয়ম পরিবর্তন

উপবৃত্তি কর্মসূচির নিয়মাবলিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সরকারি মেধাবৃত্তি পাওয়া দরিদ্র শিক্ষার্থীরাও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তির জন্য আবেদনের সুযোগ পাবেন। এর আগে নিয়ম ছিল, অন্য কোনো সরকারি উৎস থেকে উপবৃত্তি বা শিক্ষাভাতা পেলে সংশ্লিষ্ট শিক্ষার্থী এই কর্মসূচির আওতাভুক্ত হতে পারবে না। ট্রাস্টের স্কিম পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুল হকের সই করা […]
কারিগরির ৩৬০ ঘণ্টা মেয়াদি শর্ট কোর্সের রেজিস্ট্রেশন শুরু ৮ ফেব্রুয়ারি

জাতীয় দক্ষতামান ৩৬০ ঘণ্টার বেসিক সার্টিফিকেট কোর্স শিক্ষাক্রমের জানুয়ারি-মার্চ ২০২৬ সেশনের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বোর্ডের সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ মাস মেয়াদি এই কোর্সের ডাটা এন্ট্রি প্রক্রিয়া […]
বাবা হলেন ‘কাবিলা’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ চরিত্রে পরিচিত। ক্যারিয়ারের সোনালি সময়ে থাকা এই অভিনেতার ঘর আলো করে এসেছে এক কন্যাসন্তান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন এ অভিনেতা। লাভ ইমোজিযুক্ত পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। কন্যাসন্তানের বাবা হয়েছি। দোয়া করবেন। এদিকে এ খবর প্রকাশের পরপরই তার […]
লক্ষ্মীপুরে অস্ত্রসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আটক দুজন হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের বাসিন্দা মো. ইমরান (২৩) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর ইউনিয়নের মো. সজিব (২৪)। আটক ইমরান […]
জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করবেন যেভাবে

ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি (এনআইডি) কার্ড হলো বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের পরিচয় নিশ্চিত করার রাষ্ট্রীয় ও আইনি দলিল। এটি শুধু ভোটের অধিকার প্রয়োগের জন্য নয়, বরং পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড কেনা, জমি কেনাবেচা এবং সরকারি-বেসরকারি সেবাসমূহ পাওয়ার জন্য প্রধান পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়। অনেকেই […]
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। মূলত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদ ও বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশকে ভারতের মাটিতে খেলার অনুমতি না দেওয়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। পাকিস্তান শুরু থেকেই […]
আনুষ্ঠানিকভাবে ইরানি নারীরা পাচ্ছেন মোটরসাইকেল চালানোর লাইসেন্স

বহুদিনের আইনি অস্পষ্টতার অবসান ঘটিয়ে এখন আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল চালানোর লাইসেন্স পেতে পারবেন ইরানি নারীরা। এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। আগের আইনে নারীদের মোটরসাইকেল বা স্কুটার চালানো স্পষ্টভাবে নিষিদ্ধ না থাকলেও কর্তৃপক্ষ নারীদের লাইসেন্স ইস্যু করত না। এই আইনি অস্পষ্টতার কারণে দুর্ঘটনা ঘটলে নারীদেরই আইনগতভাবে দায় বহন করতে হতো, এমনকি তারা ভুক্তভোগী হলেও। ইরানের ভাইস প্রেসিডেন্ট […]
ফজলুর রহমানের জন্য ভোট চাইলেন অভিনেতা শাহেদ

জনপ্রিয় টিভি অভিনেতা শাহেদ আহমেদ দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থেকে সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হয়েছেন। তিনি কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পক্ষে প্রকাশ্যে ভোট চেয়ে প্রচারণায় নেমে আলোচনায় এসেছেন। ফজলুর রহমানের জন্য ভোট চেয়ে শাহেদ সামাজিক মাধ্যমে লিখেছেন, কেন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানকে ভোট দেবেন? প্রিয় কিশোরগঞ্জ-৪ আসনের সম্মানিত ভোটার ভাই ও […]
আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার […]
মোহাম্মদপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ৫

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ও সোনা মিয়ার টেক্কি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আলোচিত এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ওই মাদককারবারি এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে। অভিযানে তার সঙ্গে যুক্ত আরও ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড জানায়, বুধবার […]
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন পাকিস্তানের

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য জানান। পাকিস্তান এ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হিসেবে তুলে ধরেছে, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদ। এর আগে ভারত বাংলাদেশের বিপরীতে ম্যাচে অংশ নিতে অস্বীকৃতি জানায়। ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে […]
পাঁচ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারকের বদলি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পাঁচজন জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বদলির তালিকায় রয়েছেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তাকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা […]