Ridge Bangla

ফজলুর রহমানের জন্য ভোট চাইলেন অভিনেতা শাহেদ

জনপ্রিয় টিভি অভিনেতা শাহেদ আহমেদ দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থেকে সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হয়েছেন। তিনি কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পক্ষে প্রকাশ্যে ভোট চেয়ে প্রচারণায় নেমে আলোচনায় এসেছেন।

ফজলুর রহমানের জন্য ভোট চেয়ে শাহেদ সামাজিক মাধ্যমে লিখেছেন, কেন কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানকে ভোট দেবেন? প্রিয় কিশোরগঞ্জ-৪ আসনের সম্মানিত ভোটার ভাই ও বোনেরা, ভোট শুধু একটি কাগজে সিল নয়- ভোট মানে আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের আগামীর সিদ্ধান্ত।

ফজলুর রহমানের পক্ষে ভোট চেয়ে শাহেদ বলেন, ফজলুর রহমানকে ভোট দেওয়ার কারণ- মানুষের পাশে থাকা নেতা। তিনি শুধু নির্বাচনের সময় নয়, সুখ-দুঃখে সব সময় এলাকার মানুষের পাশে ছিলেন। সৎ ও পরিচ্ছন্ন রাজনীতি। দুর্নীতি, দখলদারি আর অন্যায়ের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না, তিনি বিশ্বাস করেন জবাবদিহিমূলক রাজনীতিতে। এলাকার বাস্তব সমস্যা বোঝেন। রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান- কাগুজে প্রতিশ্রুতি নয়, বাস্তব সমাধানের কথা বলেন।

বিএনপি নেতাকে ভোট দিলে ওই নির্বাচনী এলাকার পরিবর্তন হবে জানিয়ে শাহেদ বলেন, তরুণ ও ভবিষ্যৎমুখী চিন্তা। তরুণদের জন্য কাজ, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে তার স্পষ্ট পরিকল্পনা রয়েছে। সবাইকে নিয়ে চলার মানসিকতা- ধর্ম, দল, মতের ঊর্ধ্বে উঠে তিনি কিশোরগঞ্জ-৪ কে একটি শান্তিপূর্ণ ও উন্নত আসনে রূপ দিতে চান। ভাই ও বোনেরা, আমরা এমন একজন প্রতিনিধি চাই, যিনি কথা নয়, কাজে বিশ্বাস করেন। সৎ, যোগ্য ও মানুষের নেতা- ফজলুর রহমানকে একবার সুযোগ দিন। আপনার একটি ভোট বদলে দিতে পারে কিশোরগঞ্জ-৪ এর ভবিষ্যৎ।

আশাবাদ ব্যক্ত করে অভিনেতা বলেন, আমার পক্ষ থেকে তার জন্য অনেক অনেক শুভকামনা। আমি বিশ্বাস করি উনি বিপুল ভোটে জয়লাভ করবেন। কারণ উনি কিশোরগঞ্জের মাটির মানুষ।

This post was viewed: 17

আরো পড়ুন