Ridge Bangla

সাতক্ষীরায় কুলের বাম্পার ফলন

সাতক্ষীরার কুল দীর্ঘদিন ধরেই সারাদেশে স্বাদ ও মানের জন্য পরিচিত। চলতি মৌসুমে জেলায় কুলের বাম্পার ফলন হয়েছে। আমের পর বাণিজ্যিকভাবে কুলের চাহিদা বাড়ায় এ অঞ্চলের কৃষকরা ব্যাপকভাবে কুল চাষে ঝুঁকছেন। অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় প্রতিবছরই কুলের আবাদ বৃদ্ধি পাচ্ছে।

জেলার সাতটি উপজেলাতেই কুলের চাষ হলেও সবচেয়ে বেশি আবাদ হচ্ছে কলারোয়া, তালা ও সাতক্ষীরা সদর উপজেলায়। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সাতক্ষীরায় ৮৪৬ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। এসব জমি থেকে উৎপাদিত কুল বিক্রি করে প্রায় ১৫০ থেকে ১৬০ কোটি টাকা আয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলার বিভিন্ন বাগানে নারিকেল কুল, টক কুল, থাই আপেল কুল, বল সুন্দরীসহ নানা জাতের কুলে ভরে উঠেছে গাছ। বাগান থেকে খুচরা বিক্রেতারা প্রতি কেজি কুল ১৮০ থেকে ২০০ টাকা এবং উন্নত জাতের কুল ২০০ থেকে ২৫০ টাকা দরে কিনে নিচ্ছেন। সংগ্রহ করা কুল বাছাই ও কার্টনে ভরে খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার কুলচাষি মো. আব্দুল গফফার ও আব্দুস সমাদ মোড়ল জানান, শুরুতে তিন বিঘা জমিতে কুল চাষ করলেও বর্তমানে তা বাড়িয়ে সাত বিঘা করা হয়েছে। প্রতি বিঘায় দেড় থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত উৎপাদন সম্ভব হচ্ছে।

This post was viewed: 15

আরো পড়ুন