প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণে সরকারি পিটিআইয়ের জন্য নমুনা রুটিন প্রকাশ

দেশের ৫৫টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) ২০২৬ সেশনের ‘প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ’ (বিটিপিটি) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নমুনা রুটিন ও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। নেপের উপপরিচালক (মূল্যায়ন) স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে এই তথ্য জানানো হয়। আজ সোমবার নেপের ওয়েবসাইটে এ নমুনা রুটিন প্রকাশ করা হয়। নতুন রুটিন অনুযায়ী, প্রশিক্ষণার্থীদের […]
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা ও মানবসেবায় আত্মনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত ও মাগফেরাত লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। পবিত্র শবে বরাত উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। […]
ডেঙ্গুতে চলতি বছরের তৃতীয় মৃত্যু, একদিনে আক্রান্ত ১৮ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮ জন রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিনজন। এর আগে জানুয়ারি মাসের ১২ ও ১৯ তারিখে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছিল। সোমবার […]
জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখলে চেষ্টা হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কেন্দ্র দখল রোধে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর সিটি করপোরেশনের […]
আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

কোপা আমেরিকা ফুটসালের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ১২তম শিরোপা জিতেছে ব্রাজিল। শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়েছে সেলেসাওরা। প্যারাগুয়ের অস্কার হ্যারিসন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরুতে আক্রমণাত্মক খেলায় আধিপত্য দেখায় ব্রাজিল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে রাশিয়ার ক্লাব ক্রাসনোদারের খেলোয়াড় জোয়াও ভিক্টর দুই আর্জেন্টাইন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। তবে ম্যাচের শেষ দিকে লড়াকু আর্জেন্টিনা সমতাসূচক […]
জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী দেশের অগ্রগতি আটকে দিতে চায় এবং নারী শ্রমিকদের কর্মক্ষেত্র থেকে দূরে রাখতে চায়। তাঁর মতে, তাদের উদ্দেশ্য দেশের উন্নয়নের পথ বন্ধ করে দেশটিকে আফগানিস্তানের মতো পিছিয়ে রাখা। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি […]
মঙ্গলবার বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন নোট

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও […]
শরীয়তপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর সমন্বিত অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারীকান্দি এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি মসজিদের বারান্দা ঘরসহ কয়েকটি বসতঘর তল্লাশি করে মোট ৯৫টি ককটেল […]
পাকিস্তানের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে জরুরি সভা ডেকেছে আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। যা নিয়ে বিপাকে পড়েছে আইসিসি। তাই আজ জরুরি বোর্ড সভা ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদনে আইসিসির সূত্রের বরাতে জানানো হয়েছে, পাকিস্তান ইস্যুতে আইসিসি একটি জরুরি ভার্চুয়াল সভা ডাকছে, যেখানে দেশটির বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি […]
তারেক রহমান বরিশাল যাচ্ছেন বুধবার, চলছে প্রস্তুতি

নির্বাচনি প্রচারণায় বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন তিনি জেলার ঐতিহাসিক বেলস পার্ক মাঠে জনসভায় বক্তব্য দেবেন। বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার জানিয়েছেন, দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান বরিশালে আসবেন- এ খবরে দক্ষিণাঞ্চলের মানুষ উৎসুক। সারাদেশে তারেক রহমানের ধারাবাহিক জনসভার কারণে সময়সূচি জটিল হওয়ায় আগেই […]
নির্বাচন ঘিরে ৫৩ দিনে ২৭৪ সহিংসতা, প্রাণহানি ৫ জন: প্রেস উইং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ৫৩ দিনে সারাদেশে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত এই সহিংসতার ঘটনাগুলো ঘটে। পরিসংখ্যানে দেখা যায়, […]
সিইসির সঙ্গে এনসিপির বৈঠক, নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এ বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সমান সুযোগ নিশ্চিতকরণ, ভোটগ্রহণের স্বচ্ছতা […]
নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের আগেই দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরে বন্দি রাখতে চায় এবং নারীদের নিয়ে অসম্মানজনক শব্দ ব্যবহার করছে। তিনি বলেন, যারা মানুষের মর্যাদা বোঝে না, তাদের হাতে কেউ নিরাপদ থাকতে পারে না। তারেক রহমান বলেন, “একটি দলের নেতা নারীদের নিয়ে যে […]
প্রবাসীদের পোস্টাল ভোটের ব্যালট দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের জন্য প্রবাসী নিবন্ধনকারীদের পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বেলা ১১টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ […]
এবার জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ পরিবর্তনের পথে এগোচ্ছে এবং এবার জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে। তিনি বলেন, যাদের বগলের তলায় ঋণখেলাপি রয়েছে, তারা দেশকে দুর্নীতিমুক্ত করবে- এ ধরনের আশ্বাস জনগণ বিশ্বাস করে না। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে […]
সাতক্ষীরায় কুলের বাম্পার ফলন

সাতক্ষীরার কুল দীর্ঘদিন ধরেই সারাদেশে স্বাদ ও মানের জন্য পরিচিত। চলতি মৌসুমে জেলায় কুলের বাম্পার ফলন হয়েছে। আমের পর বাণিজ্যিকভাবে কুলের চাহিদা বাড়ায় এ অঞ্চলের কৃষকরা ব্যাপকভাবে কুল চাষে ঝুঁকছেন। অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় প্রতিবছরই কুলের আবাদ বৃদ্ধি পাচ্ছে। জেলার সাতটি উপজেলাতেই কুলের চাষ হলেও সবচেয়ে বেশি আবাদ হচ্ছে কলারোয়া, তালা ও সাতক্ষীরা সদর […]
ভোটের দিন বন্ধ থাকবে সুইডেনের ভিসা সেবা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সুইডেনের ভিসা সংক্রান্ত সব সেবা স্থগিত করা হয়েছে। ওই দিন ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল, ভিএসি সুইডেন এবং ঢাকার সুইডিশ দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সব কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার সুইডিশ দূতাবাস এক গুরুত্বপূর্ণ ঘোষণার মাধ্যমে এ তথ্য জানায়। ঘোষণায় জানানো হয়, জাতীয় নির্বাচন উপলক্ষে […]
গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হবিগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরিকে নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মো. গিয়াস উদ্দিন ১৫ জানুয়ারি ফেসবুকে একটি ভিডিও লিংকের মাধ্যমে মোমবাতি প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ আচরণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন […]
প্লট দুর্নীতি মামলায় হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে প্লট বরাদ্দের অভিযোগে দায়ের করা দুটি দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম আদালতে এ রায় ঘোষণা করেন। একই রায়ে শেখ হাসিনার ছোট বোন […]
আইনের শাসনে আস্থাহীনতা, নতুন বছরে মব সন্ত্রাসে প্রাণহানি বেড়ে দ্বিগুণ

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্র ফুটে উঠেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সর্বশেষ মাসিক প্রতিবেদনে। সংস্থাটির তথ্যমতে, গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে গণপিটুনি বা তথাকথিত মব জাস্টিসের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। মাত্র এক মাসের ব্যবধানে এ ধরনের সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দ্বিগুণে দাঁড়িয়েছে। গত শনিবার (৩১ জানুয়ারি) প্রকাশিত এমএসএফের জানুয়ারি মাসের মানবাধিকার পর্যবেক্ষণ […]