Ridge Bangla

গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হবিগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরিকে নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, মো. গিয়াস উদ্দিন ১৫ জানুয়ারি ফেসবুকে একটি ভিডিও লিংকের মাধ্যমে মোমবাতি প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ আচরণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করে। তাই তাকে নির্বাচন-পূর্ব সময়ে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করলে জরিমানা বা প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান সোমবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন। এ সময় নির্বাচন কমিশন সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করতে সব প্রার্থীকে আইন ও নিয়ম মেনে চলার আহ্বান জানায়।

This post was viewed: 22

আরো পড়ুন