Skip to main content

Ridge Bangla

ভোটের দিন বন্ধ থাকবে সুইডেনের ভিসা সেবা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সুইডেনের ভিসা সংক্রান্ত সব সেবা স্থগিত করা হয়েছে। ওই দিন ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল, ভিএসি সুইডেন এবং ঢাকার সুইডিশ দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সব কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার সুইডিশ দূতাবাস এক গুরুত্বপূর্ণ ঘোষণার মাধ্যমে এ তথ্য জানায়। ঘোষণায় জানানো হয়, জাতীয় নির্বাচন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভিএফএস গ্লোবাল, ভিএসি সুইডেন এবং দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

দূতাবাস আরও জানিয়েছে, শুধু সেবা কার্যক্রমই নয়, ওই দিন দূতাবাসের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করাও সম্ভব হবে না। ফলে সংশ্লিষ্টদের নিজ নিজ পরিকল্পনা অনুযায়ী ভিএফএস গ্লোবাল ও দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

This post was viewed: 44

আরো পড়ুন