ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। অভিযানের সময় তাঁদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট ও লুটের অর্থ উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোররাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেল ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে। ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আবদুল করিম (৫৪), মোস্তফা (৫৫), মো. আজিজুল হক (৫০), মো. ইয়াসিন (৩৬) ও মো. বিল্লাল খান (৪৩)। রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, তাঁরা ট্রেনের দুই যাত্রীকে চেতনানাশক ট্যাবলেট মেশানো জুস পান করিয়ে অচেতন করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।
This post was viewed: 36