Skip to main content

Ridge Bangla

গবেষণা উপপ্রকল্প বাস্তবায়নে ১২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির চুক্তি স্বাক্ষর

একাডেমিক প্রতিষ্ঠান ও শিল্পখাতের অংশীদারিত্বের মাধ্যমে উদ্ভাবনী পণ্য উন্নয়ন, আন্তঃবিষয়ক গবেষণা ও উন্নয়ন (Interdisciplinary R&D), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE & IT) ও তথ্যপ্রযুক্তি বিষয়ে অত্যাধুনিক গবেষণা পরিচালনা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইটি-ভিত্তিক সমাধান উন্নয়নের লক্ষ্যে ২০টি গবেষণা উপপ্রকল্প বাস্তবায়নে ১২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৩৮.২১ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বাংলাদেশ […]

রাজশাহীকে হারিয়ে বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসরের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। টসে জিতে আগে ব্যাট করতে নামে রাজশাহী ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায় রাজশাহী। ১৩৪ রানের লক্ষ্যে ৩ […]

ওসমান হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা অনুদান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ঢাকায় একটি আবাসিক ফ্ল্যাট কেনার লক্ষ্যে এক কোটি টাকা অনুদান অনুমোদন দিয়েছে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ মঙ্গলবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেয়। অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত ‘দোয়েল টাওয়ার’ […]

মিরপুরে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ

ঢাকার মিরপুরে জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারপত্র বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কিছু সময়ের জন্য পুরো এলাকা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ ৬০ ফিট সড়কের আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দুই […]

লঙ্কানদের ৫-১ গোলে পরাজিত করল বাংলাদেশ

ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে আজ বাংলাদেশ পুরুষ দল শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ ২–১ গোলে এগিয়ে ছিল, যেখানে অধিনায়ক রাহবার খান দুটি দৃষ্টিনন্দন গোল করেন। তিনি বাম ও ডান প্রান্ত থেকে দক্ষ শটে গোল দুটি করেন। কানাডা প্রবাসী রাহবার আগে ব্রিটিশ কোচ জেমি ডের সময় জাতীয় দলে খেললেও […]

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল আজ ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এ বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭১২ জন আবেদন করে। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩ হাজার ৬১১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৫৫৩ জন। […]

পরিবর্তন হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে এটি নিকারের প্রথম সভা। […]

৩৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আরও ৩৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ব্র্যাকের মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ব্র্যাক জানায়, উন্নত জীবনের আশায় ফেরত আসা এসব ব্যক্তি পরিবার-পরিজনের জমি, গয়না বিক্রি কিংবা ঋণ […]

জুলাই স্মৃতি জাদুঘর জাতির জন্য দিকনির্দেশনা: প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই স্মৃতি জাদুঘর এ জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, যাতে ভবিষ্যতে আর কখনো এমন নৃশংস ইতিহাসে ফিরে যেতে না হয়- এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে গণভবনে অবস্থিত জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন […]

শহীদ আসাদ দিবস আজ

আজ ২০ জানুয়ারি, শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের উত্তাল প্রেক্ষাপটে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি ইতিহাসে শহীদ আসাদ নামে অমর হয়ে আছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় এই দিনটি এক গভীর তাৎপর্য বহন করে। সেদিন ১১ দফা দাবিতে ছাত্র-জনতার একটি মিছিল ঢাকা মেডিকেল কলেজের সামনে অগ্রসর […]

২য় চালানে যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৭ হাজার টন গম

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৭ হাজার ২০৩ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সোমবার (১৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি জি টু জি–০২-এর আওতায় দেশটি থেকে ৫৭ হাজার ২০৩ টন গমবাহী […]

ফেসবুকে ছড়িয়ে পড়েছে হাসান মাসুদের ছবি, যা বললেন এই অভিনেতা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ একসময় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে অভিনয় থেকে দূরে। তবে অভিনয়ের বাইরে বিভিন্ন ইস্যুতে মাঝেমধ্যে আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া ছবিকে কেন্দ্র করে বিব্রত পরিস্থিতিতে পড়েছেন এই অভিনেতা। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা যায়, হাসান মাসুদ হাতে একটি পোস্টার ধরে রয়েছেন। পোস্টারটিতে লেখা- ‘যদি […]

রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেপ্তার

ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। অভিযানের সময় তাঁদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট ও লুটের অর্থ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোররাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেল ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে। ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে আটক ব্যক্তিদের […]

পদ্মা সেতুর টোল আদায় ছাড়ালো ৩ হাজার কোটি টাকা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের পর থেকে পদ্মা সেতু থেকে সংগৃহীত মোট টোলের পরিমাণ ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এটি দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা ছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে ধরা হচ্ছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো […]

আবারও ছোটপর্দায় ফিরছেন সৌরভ

সৌরভ গাঙ্গুলি দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরছেন। আগামী মার্চ থেকে তিনি স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালনা শুরু করবেন। বিদেশ সফর শেষে দেশে ফিরে তিনি কাজ শুরু করবেন। যদিও দর্শকরা তাকে ‘দাদাগিরি’-তে দেখতে চাইছেন, আপাতত ‘বিগ বস’-ই সেই অপেক্ষার অবসান ঘটাবে। পাশাপাশি তার বায়োপিক নিয়েও দর্শকমহলে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা তৈরি হয়েছে। […]

ভিক্ষার টাকা সুদে খাটিয়ে কোটিপতি ভিক্ষুক, মিলল বিপুল সম্পদের সন্ধান

মাঙ্গিলাল একটি বিশেষভাবে তৈরি বল-বিয়ারিং লাগানো ঠেলাগাড়িতে বসে ইন্দোরের ব্যস্ত সারাফা বাজারে ঘুরে বেড়ান। কাঁধে ব্যাকপ্যাক ও হাতে জুতো পরে তিনি ভিক্ষা চান না; বরং নীরব উপস্থিতির মাধ্যমেই মানুষের সহানুভূতি জাগিয়ে স্বেচ্ছায় দান গ্রহণ করেন। মাঙ্গিলাল একজন শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি কোটিপতি ভিক্ষুক। তার মালিকানায় তিনটি বাড়ি (একটি সরকারি বরাদ্দপ্রাপ্ত), তিনটি অটোরিকশা ও একটি মারুতি […]

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫০০ বসতি

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। রাত ৩টা ২০ মিনিটে শফিউল্লাহ কাটা ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে একটি এনজিও পরিচালিত শিখন কেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে উখিয়া ও […]

মালয়েশিয়ার রাজার কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পর তিনি এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) মালয়েশিয়ার জাতীয় প্রাসাদ ইস্তানা নেগারায় রাজা সুলতান ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করেন হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। […]

বাসররাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারছে না বর, বিয়ে গড়াল আদালতে

বিয়ের সব আয়োজন ও নতুন জীবনের স্বপ্ন স্বাভাবিকভাবেই চলছিল। তবে বাসররাতে কনে মুখ ধোয়ার পর বর রায়হান কবির অভিযোগ করেন, বাসরঘরে উপস্থিত নববধূ সেই নারী নন যাকে বিয়ের আগে দেখানো হয়েছিল। এই ‘কনে বদল’ অভিযোগকে কেন্দ্র করে মুহূর্তেই বিয়ের আনন্দ রূপ নেয় সন্দেহ ও উত্তেজনায়। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভান্ডার এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় বিয়ের […]

দিল্লিতে বইমেলায় লুট, সমালোচনার ঝড় নেটিজেনদের

নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার ২০২৬-এর শেষ দিনে কিছু দর্শকের বই চুরির ভিডিও ভাইরাল হয়, যা সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ভিড়ের সময় অশোভন আচরণ ও নাগরিক দায়িত্ববোধের অভাব নিয়ে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন। ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে দর্শকরা স্টলের উঁচু শেলফ থেকে বই টেনে নিচ্ছেন ও একে অপরকে দিচ্ছেন। শেষ দিনে কিছু স্টল […]