Skip to main content

Ridge Bangla

জুলাই স্মৃতি জাদুঘর জাতির জন্য দিকনির্দেশনা: প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই স্মৃতি জাদুঘর এ জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, যাতে ভবিষ্যতে আর কখনো এমন নৃশংস ইতিহাসে ফিরে যেতে না হয়- এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে গণভবনে অবস্থিত জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও উপদেষ্টারা। এছাড়া সংস্কৃতি, আইন, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টারাও এ সময় উপস্থিত ছিলেন।

জুলাই স্মৃতি জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র, শহীদদের ব্যবহৃত পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, পত্রিকার কাটিং এবং অডিও-ভিডিওসহ নানা স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্যও সেখানে তুলে ধরা হয়েছে।

পরিদর্শনকালে অধ্যাপক ইউনূস ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয় দমন-পীড়ন ও জুলাই অভ্যুত্থানের গণহত্যা নিয়ে নির্মিত ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখেন। প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই শহীদদের রক্ত এখনও তাজা থাকতেই এই জাদুঘর নির্মাণ সম্ভব হয়েছে, যা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত।” তিনি আরও বলেন, ভবিষ্যতে জাতি কোনো সংকটে পড়লে এই জাদুঘর থেকেই সঠিক পথনির্দেশনা পাওয়া যাবে।

This post was viewed: 31

আরো পড়ুন