Skip to main content

Ridge Bangla

লঙ্কানদের ৫-১ গোলে পরাজিত করল বাংলাদেশ

ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে আজ বাংলাদেশ পুরুষ দল শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ ২–১ গোলে এগিয়ে ছিল, যেখানে অধিনায়ক রাহবার খান দুটি দৃষ্টিনন্দন গোল করেন। তিনি বাম ও ডান প্রান্ত থেকে দক্ষ শটে গোল দুটি করেন। কানাডা প্রবাসী রাহবার আগে ব্রিটিশ কোচ জেমি ডের সময় জাতীয় দলে খেললেও পরে বাদ পড়েন। গত বছর মালয়েশিয়ায় এশিয়ান ফুটসাল বাছাইয়ের সময় দলে ফেরেন এবং বর্তমানে ফুটসাল কমিটির সিদ্ধান্তে অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে গেলেও শ্রীলঙ্কা ফ্রি কিক থেকে গোল করে সমতা আনে। পরে রাহবার আবার গোল করে বাংলাদেশকে লিড দেন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দাপট দেখিয়ে আরও তিন গোল করে। এর মধ্যে রাহবারের সহায়তায় মঈনের গোল এবং শেষ মুহূর্তে আবিরের দূরপাল্লার চমৎকার গোল উল্লেখযোগ্য। শেষদিকে আরও দুই গোল যোগ করে বাংলাদেশ বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

সাফ নারী ও পুরুষ ফুটসালে সাতটি দেশ অংশ নিচ্ছে, যেখানে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে এবং শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। পুরুষ দল চার ম্যাচে দুটি জয়, একটি হার ও একটি ড্র করেছে। নারী দল এখনো অপরাজিত তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্র পেয়েছে সাবিনারা। আগামীকাল বাংলাদেশের মেয়েরা শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

This post was viewed: 67

আরো পড়ুন