বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে একটি নাগরিক শোকসভার আয়োজন করেছে। বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, শোকসভাটি আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে একটি শোকসভা অনুষ্ঠিত হবে, যেখানে রাজনীতিক, বিশিষ্ট ব্যক্তি এবং অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা অংশ নেবেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করে এবং রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়, যার মধ্যে একদিন সাধারণ ছুটি ছিল।
This post was viewed: 28