Ridge Bangla

গ্রেপ্তার যুবকের মৃত্যুদণ্ড নয়, ফাঁসির কার্যকরের দাবি ভিত্তিহীন: ইরানের বিচার বিভাগ

ইরানে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী বিক্ষোভ। বিক্ষোভ দমাতে কঠোরতা অবলম্বন করছে সরকার। এরই মধ্যে গ্রেপ্তার হওয়া এক যুবকের মৃত্যুদণ্ডের প্রশ্নবিদ্ধ রায়ের খবর বিশ্বজুড়ে আলোচনায় আসে। তবে এই খবরকে কেবলই গুজব বলে উড়িয়ে দিয়েছে দেশটির বিচার বিভাগ।

এর আগে নরওয়ে-ভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেঙ্গাও দাবি করেছিল, ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে বুধবার (১৫ জানুয়ারি) ফাঁসি দেওয়া হতে পারে। তবে বুধবার সংস্থাটি জানায়, ফাঁসি স্থগিত করা হয়েছে। যদিও তার জীবনের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়ে গেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, সোলতানির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগ আনা হয়েছে, যা মৃত্যুদণ্ডযোগ্য নয়। বিচার বিভাগ বিদেশি গণমাধ্যমের ফাঁসির দাবিকে ভিত্তিহীন খবর বলে উড়িয়ে দেয়।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও বলেন, কাউকে ঝুলিয়ে মারার কোনো পরিকল্পনা নেই। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ফাঁসি কার্যকর হলে খুব শক্ত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। বুধবার তিনি বলেন, নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী ইরানে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে এবং মৃত্যুদণ্ডের কোনো পরিকল্পনা তাদের নেই।

This post was viewed: 34

আরো পড়ুন