Skip to main content

Ridge Bangla

আইন লঙ্ঘনে ২ হাজারের ওপর মামলা: ডিএমপি ট্রাফিক বিভাগ

রোববার (১১ জানুয়ারি) দিনব্যাপী রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক আইন ভঙ্গ করায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২ হাজার ১২টি মামলা করা হয়েছে। অভিযানে শতাধিক গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক রমনা বিভাগে ১৩৩টি, লালবাগ বিভাগে ১৮২টি, মতিঝিল বিভাগে ২৮১টি, ওয়ারী বিভাগে সর্বোচ্চ ৩৭৫টি মামলা দেওয়া হয়। এছাড়া তেজগাঁও বিভাগে ২২৪টি, মিরপুর বিভাগে ৩৯৪টি, উত্তরা বিভাগে ২৬১টি এবং গুলশান ট্রাফিক বিভাগে ১৬২টি মামলা দেওয়া হয়েছে। এসব মামলার আওতায় বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল অন্তর্ভুক্ত ছিল।

অভিযান চলাকালে অবৈধভাবে সড়কে অবস্থান করা বা নিয়ম ভঙ্গকারী ৪৬৩টি যানবাহন ডাম্পিং করা হয়। পাশাপাশি ১৮৯টি গাড়ি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রেখে দুর্ঘটনা কমাতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত চালু থাকবে। এ সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সবাইকে ট্রাফিক আইন মানতে সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

This post was viewed: 34

আরো পড়ুন