Skip to main content

Ridge Bangla

দেশের আট জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, কয়েক দিন অব্যাহত থাকার সম্ভাবনা

দেশের আট জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১২ জানুয়ারি) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে সারা দেশে আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শৈত্যপ্রবাহ চলবে, নদী অববাহিকায় কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৪ জানুয়ারি) ও বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে। শেষের দিকে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

This post was viewed: 43

আরো পড়ুন