ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি পিকআপে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাসি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন বিলসড়াইল গ্রামের জব্বার মোল্লা (১৫) ও মোছা মোল্লা (৩০)। নিহতদের মধ্যে আরও একজন অজ্ঞাত পরিচয়ের নারী রয়েছেন।
ডোবরা জনতা জুট মিলের ১২ জন শ্রমিক কাজ শেষে পিকআপে ফেরার সময় বোয়ালমারীর সোতাসি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই আপন দুই ভাই নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও এক নারী শ্রমিক মারা যান।
বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং রেল পুলিশকে অবহিত করা হয়েছে। রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে যাওয়ার কথা জানান।