Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ উদ্বোধন

মানি লন্ডারিং প্রতিরোধে বিচারিক সক্ষমতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এই উদ্যোগে সহযোগিতা করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়। ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মার্কিন মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের বরাত দিয়ে জানানো হয়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অব জাস্টিসের অফিস অব ওভারসিজ প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিসট্যান্স অ্যান্ড ট্রেনিং (OPDAT)-এর সহায়তায় এই বেঞ্চ বুকটি প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রন্থটি মানি লন্ডারিং সংক্রান্ত মামলার বিচারক, সরকারি কৌঁসুলি ও তদন্ত কর্মকর্তাদের জন্য একটি কার্যকর ও ব্যবহারিক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। পাশাপাশি এটি বিচারিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধ কাঠামোর যথাযথ প্রয়োগে উৎসাহ জোগাবে।

এই বেঞ্চ বুকটি আর্থিক খাতে সুশাসন নিশ্চিত, স্থিতিশীল বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

This post was viewed: 53

আরো পড়ুন