Skip to main content

Ridge Bangla

এনসিপির আহ্বায়কের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ইউরিস ভান বোমেল এবং রাজনীতি ও জনকূটনীতি বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলের দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অতিথিদের স্বাগত জানান পার্টির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া। এসময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহও উপস্থিত ছিলেন।

বৈঠকে রাষ্ট্রদূত নতুন বাংলাদেশ নিয়ে এনসিপির আন্তর্জাতিক, অর্থনৈতিক ও সার্বিক পরিকল্পনা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশ–নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ক ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

This post was viewed: 48

আরো পড়ুন