মেট্রোরেলে বিজ্ঞাপন ব্যবস্থায় নতুন মাত্রা: ডিএমটিসিএল-এনেক্স চুক্তি স্বাক্ষর

মেট্রোরেলের অভ্যন্তরীণ ব্র্যান্ডিং সেবাকে আরও পেশাদার ও আধুনিক করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি এক্সক্লুসিভ চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) ডিএমটিসিএল কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ চুক্তি সম্পাদিত হয়। চুক্তিতে ডিএমটিসিএলের পক্ষ থেকে স্বাক্ষর করেন সংস্থার সচিব খন্দকার এহতেশামুল কবির আর এনেক্স কমিউনিকেশনসের পক্ষ থেকে স্বাক্ষর […]
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জল্পনা তীব্র হয়েছে। এবার এ বিষয়ে নতুন তথ্য দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হলে এবং পরিস্থিতি অপরিবর্তিত থাকলে খুব […]
এনসিপির আহ্বায়কের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ইউরিস ভান বোমেল এবং রাজনীতি ও জনকূটনীতি বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলের দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অতিথিদের স্বাগত জানান পার্টির যুগ্ম […]
ইন্দোনেশিয়ার বন্যায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধান উপদেষ্টার

ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১ ডিসেম্বর) তিনি এ সংক্রান্ত শোকবার্তা পাঠান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। বার্তায় […]
খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছে চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা জোরদারে চীন ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছেন। দলের সূত্র জানায়, চীনের একটি মেডিকেল টিম মঙ্গলবার রাতেই ঢাকায় পৌঁছাবে। আর যুক্তরাজ্যের চিকিৎসক দল আগামীকাল বুধবার ঢাকায় আসবেন। এর আগে সোমবারও বিদেশি চিকিৎসকদের একটি দল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। হাসপাতাল ও দলের ঘনিষ্ঠ […]
১০ মাস পর প্রাণচাঞ্চল্য ফিরেছে সেন্টমার্টিনে, পর্যটকদের উপস্থিতিতে মুখরিত দ্বীপ

দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর বুধবার থেকে বাংলাদেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে ফের প্রাণচাঞ্চল্য ফিরেছে। বেলা ২টার দিকে হালকা রোদে ঝিলমিল করছে দ্বীপ, সবখানে প্রকৃতির সৌন্দর্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের উপস্থিতিতে সৈকত, হোটেল, রেস্তোরাঁ ও বাজার আবারও মুখর হয়ে উঠেছে। দীর্ঘদিন পর পর্যটকদের উপস্থিতি দেখে স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। স্থানীয়রা বলছেন, ‘দ্বীপে […]
মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আলটিমেটাম ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার কর্তৃত্ববাদী নেতা নিকোলাস মাদুরোকে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন বলে জানা গেছে। তবে মাদুরো তা প্রত্যাখ্যান করে নিজের ও ঘনিষ্ঠ মিত্রদের জন্য ন্যায়বিচার চেয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক ফোনালাপে ট্রাম্প এই আলটিমেটাম দেন। রোববার সাংবাদিকদের কাছে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘হ্যাঁ, আমাদের ফোনালাপ […]
ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে: আইআরআই জরিপ

বাংলাদেশের জনগণ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি ব্যাপক আস্থা প্রকাশ করেছেন- ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) কর্তৃক দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত এক জরিপে এমন চিত্র এসেছে। জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ মনে করছেন, ড. ইউনূস ভালো কাজ করছেন। আর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৭০ শতাংশ। এছাড়া ভোটগ্রহণের বিষয়ে জনগণের […]
খালেদা জিয়ার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। পাশাপাশি […]
ডিসেম্বরের মাসে এলপি গ্যাসের দাম বাড়ল

ডিসেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সিলিন্ডারভিত্তিক এলপিজির নতুন হিসাবে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৩ টাকায়। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে জানায়, একই দিন সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ […]
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে’ ইসরাইলি সেনাবাহিনী

বর্তমানে ‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে’ পড়েছে ইসরাইলের সেনাবাহিনী। দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইতজাক ব্রিকের মতে, অব্যাহত যুদ্ধ ও কর্মকর্তাদের বাহিনী এড়িয়ে যাওয়ার মনোভাবের কারণে দেশটির সেনাবাহিনী এখন ইতিহাসের সবচেয়ে বড় জনবল সংকটে পড়েছে। দৈনিক মারিভে প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার ডাকে সাড়া […]
বার্ষিক, নির্বাচনী, জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণে ঢিলেমি হলে ব্যবস্থা: মাউশি

সরকারি, বেসরকারি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বার্ষিক, নির্বাচনী, জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণ ও সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এক নির্দেশনায় বলা হয়, পরীক্ষাগুলো গ্রহণে শিক্ষক–কর্মকর্তার কোনো প্রকার শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এন্ট্রি পদ ৯ম গ্রেডসহ নানা দাবিতে […]
শীতে পা ফাটা দূর করার উপায়

শীত মানেই অনেকের কাছে লজ্জা এবং ভয়ের কারণ। এই সময়ে ত্বক রুক্ষ হয়ে যায় এবং পা ফেটে যায়, যা অনেকের কাছে খুবই অস্বস্তিকর। শীতকালে পায়ের গোড়ালি ফাটা ও রুক্ষ হওয়া খুবই সাধারণ সমস্যা। কিছু সহজ ঘরোয়া টোটকা নিয়মিত মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে দেখতে পারেন: ১. মধু […]
গানের জগতে লিজার ১৭ বছর

২০০৮ সালে ক্লোজআপ ওয়ান জয় করে সংগীত জগতে প্রবেশ করেন সানিয়া সুলতানা লিজা। গত ১৭ বছর ধরে নিয়মিত নতুন গান ও স্টেজ শোয়ের মাধ্যমে শ্রোতাদের মন জয় করে আসছেন তিনি। লিজা বলেন, ১৭ বছর পার করেছি গানের জগতে। ভাবলেই স্বপ্নের মতো মনে হয়। সম্প্রতি হৃদয় খানের সুরে তাঁর নতুন গান ‘নেই অধিকার’ প্রকাশিত হয়েছে, যা […]
দক্ষিণী সিনেমাপ্রেমীদের মন জয় করেছে কৃতির ‘তেরে ইশক মে’

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ছবি ‘তেরে ইশক মে’ দক্ষিণী সিনেমাপ্রেমীদের মন জয় করেছে। ধানুশের বিপরীতে অভিনীত এই সিনেমায় কৃতির প্রথম দৃশ্য থেকে দর্শকেরা অভিভূত। তার চোখের তীক্ষ্ণ দৃঢ়তা, নিখুঁত স্টান্ট এবং আবেগের বিস্ফোরণ সমালোচকদেরও স্তব্ধ করেছে। ছবির মুক্তির আগে বলিউড থেকে দক্ষিণী বিনোদন অঙ্গনে অনেকে দ্বিধাগ্রস্ত ছিলেন অ্যাকশনধর্মী চরিত্রে কৃতি কতটা মানিয়ে নিতে […]
সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বাবা হয়েছেন

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি ভক্ত–অনুরাগীদের জন্য সুখবর জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, তিনি বাবা হয়েছেন। ইমরান লিখেছেন, “আলহামদুল্লিলাহ, আলহামদুল্লিলাহ, আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।” সংগীতশিল্পী তার পোস্টে উল্লেখ করেছেন, স্ত্রী ও মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন তারা সুস্থ ও নিরাপদ থাকেন। তিনি […]
চবি ক্যাম্পাসে গোপন ঘাঁটিতে বাংলা মদের কারখানা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পেছনে গ্রীনহাউস এলাকার একটি টিনঘরে অবৈধভাবে মদ উৎপাদন ও বন্যপ্রাণী শিকারের সরঞ্জাম উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। গোপন সংবাদ পেয়ে সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সুমন চাকমা নামে এক ব্যক্তি গ্রেপ্তার হন। তার সঙ্গে থাকা এক নারীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া […]
ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৫

মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]
আজও প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা স্থগিত

দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আজ মঙ্গলবারও দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলবে শিক্ষকদের লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি। এতে দ্বিতীয় দিনের মতো স্থগিত থাকছে বার্ষিক পরীক্ষা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ঘোষিত এই কর্মসূচিতে সারাদেশের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল […]
বিজয় দিবস সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিশেষ নিরাপত্তা

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণের নির্দেশনা জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। স্মৃতিসৌধে রাষ্ট্রীয় অনুষ্ঠান নির্বিঘ্ন করা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এ নির্দেশনা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা, পরিষ্কার–পরিচ্ছন্নতা এবং দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত […]