Skip to main content

Ridge Bangla

গত রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে ভূমিকম্প অনুভূত হয়েছে

মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও উত্তর–পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের ফালাম এলাকায়। দেশটির সাগাইং অঞ্চলও কাঁপনের আওতায় আসে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের সর্বশেষ তথ্যে জানিয়েছে, নাচুয়াং এলাকায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

বাংলাদেশে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও বরিশাল বিভাগ থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকেই ঘর থেকে বের হয়ে আসেন। রাজধানীর বিভিন্ন এলাকায় কাঁপন টের পাওয়ায় মানুষের মাঝে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার ভূমিকম্পপ্রবণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারত ও ইউরেশিয়া টেকটোনিক প্লেটের মাঝামাঝি অবস্থানে থাকায় দেশটি প্রায়ই ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। এর প্রভাব পার্শ্ববর্তী বাংলাদেশেও পড়তে পারে বলে জানান তাঁরা।

This post was viewed: 61

আরো পড়ুন