Skip to main content

Ridge Bangla

ডিসেম্বরের মাসে এলপি গ্যাসের দাম বাড়ল

ডিসেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সিলিন্ডারভিত্তিক এলপিজির নতুন হিসাবে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৩ টাকায়। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে জানায়, একই দিন সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আন্তর্জাতিক বাজারের মূল্য সমন্বয় করেই স্থানীয় পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, গত মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২১৫ টাকা। বাজার পরিস্থিতি বিবেচনায় এবার তা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছে।

এর আগে, ২ নভেম্বর এলপিজির দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজির সিলিন্ডারের মূল্য ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করে বিইআরসি। তবে নতুন ঘোষণা অনুযায়ী এক মাসের ব্যবধানে আবারও বাড়ল গ্যাসের দাম।

This post was viewed: 70

আরো পড়ুন