শীত মানেই অনেকের কাছে লজ্জা এবং ভয়ের কারণ। এই সময়ে ত্বক রুক্ষ হয়ে যায় এবং পা ফেটে যায়, যা অনেকের কাছে খুবই অস্বস্তিকর। শীতকালে পায়ের গোড়ালি ফাটা ও রুক্ষ হওয়া খুবই সাধারণ সমস্যা। কিছু সহজ ঘরোয়া টোটকা নিয়মিত মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে দেখতে পারেন:
১. মধু ও নারিকেল তেলের প্যাক
এক চামচ মধু ও দুই চামচ নারিকেল তেল মিশিয়ে পায়ে লাগিয়ে রাখুন ২০ মিনিট, তারপর ধুয়ে ফেলুন। মধু আর্দ্রতা ধরে রাখে, নারিকেল তেল ত্বক কোমল করে।
২. লেবু ও গরম পানি
গরম পানিতে লেবুর টুকরো দিয়ে ১০–১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন। তারপর হালকা ব্রাশ বা পিউমিস স্টোন দিয়ে মৃত চামড়া উঠিয়ে ফেলুন।
৩. চিনি–অলিভ অয়েল স্ক্রাব
এক চামচ চিনি ও এক চামচ অলিভ অয়েল মিশিয়ে গোড়ালিতে আলতো করে ঘষুন। রুক্ষ ত্বক দূর হয়ে ত্বক মসৃণ হবে।
৪. অ্যালোভেরা জেল
রাতে ঘুমানোর আগে গোড়ালিতে অ্যালোভেরা জেল লাগিয়ে মোজা পরে নিন। সারারাত লেগে থাকলে ত্বক নরম হয় এবং ফাটা দ্রুত শুকায়।
৫. পাকা কলার প্যাক
একটি পাকা কলা থেঁতলে পেস্ট করে গোড়ালিতে লাগিয়ে রাখুন ১৫–২০ মিনিট, তারপর ধুয়ে ফেলুন। কলা প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করে।
৬. চালের গুঁড়া–দুধের মিশ্রণ
দুই চামচ চালের গুঁড়া, এক চামচ মধু ও অল্প দুধ দিয়ে পেস্ট বানিয়ে পায়ে ১৫ মিনিট রাখুন। মৃত ত্বক দূর হয়ে পায়ের কোমলতা বাড়বে।
৭. ঘি প্রাকৃতিক ময়েশ্চারাইজিং
শোবার আগে গোড়ালিতে ঘি বা মাখন লাগিয়ে মোজা পরে নিন। ঘি ত্বকের গভীরে আর্দ্রতা যুক্ত করে ফাটা প্রতিরোধ করে।
পরামর্শ: নিয়মিত যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করলে শীতেও পা থাকবে কোমল ও ফাটাহীন। পা পরিষ্কার ও শুষ্ক রাখুন এবং গরম পানি ও সাবানের অত্যধিক ব্যবহার এড়িয়ে চলুন।