সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ছবি ‘তেরে ইশক মে’ দক্ষিণী সিনেমাপ্রেমীদের মন জয় করেছে। ধানুশের বিপরীতে অভিনীত এই সিনেমায় কৃতির প্রথম দৃশ্য থেকে দর্শকেরা অভিভূত। তার চোখের তীক্ষ্ণ দৃঢ়তা, নিখুঁত স্টান্ট এবং আবেগের বিস্ফোরণ সমালোচকদেরও স্তব্ধ করেছে। ছবির মুক্তির আগে বলিউড থেকে দক্ষিণী বিনোদন অঙ্গনে অনেকে দ্বিধাগ্রস্ত ছিলেন অ্যাকশনধর্মী চরিত্রে কৃতি কতটা মানিয়ে নিতে পারবেন, সেটি নিয়েই জল্পনা ছিল।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নেপোটিজমের কারণে বহু প্রতিভাবান অভিনেত্রী সঠিক সুযোগ না পেয়ে হতাশা অনুভব করেন। কিন্তু কৃতি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। দর্শকরা একবাক্যে স্বীকার করেছেন, ‘লেডি কবীর সিংহ’ চরিত্রে কৃতি নিখুঁত। কেউ কেউ বলছেন, এই অভিনয় তার আলিয়া ভাটের চেয়েও বেশি প্রশংসনীয়।
দর্শকের ভালোবাসা পেয়ে কৃতি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “নিজেকে ছড়িয়ে না দিলে, নতুন ঝুঁকি না নিলে নিজেকে প্রমাণ করা যায় না। এই ছবিতে সে সবই করার চেষ্টা করেছি। দর্শককে ধন্যবাদ। তাদের আমার কাজ ভালো লেগেছে।” যদিও দর্শকেরা যে ‘স্বজনপ্রীতির’ কারণে ভালো অভিনেত্রীদের সুযোগ কমে যায়, সেই অভিযোগ তিনি এড়িয়ে গেছেন। আনন্দ এল রাইয়ের পরিচালনায় নির্মিত ‘তেরে ইশক মে’তে ধানুশ–কৃতির পাশাপাশি অভিনয় করেছেন প্রকাশ রাজ, মাহির মহিউদ্দিন, সুশীল দাহিয়া ও আরও অনেকে।