Skip to main content

Ridge Bangla

স্কুলছাত্রীদের যৌন হেনস্তা কারণে কানাডা থেকে বিতাড়িত হচ্ছেন ভারতীয় নাগরিক

নাতনিকে দেখতে কানাডায় গিয়ে স্কুলছাত্রীদের হেনস্তায় দেশটির আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন জগজিৎ সিং (৫১) নামের এক ভারতীয় নাগরিক। যদিও গত সেপ্টেম্বরে তিনি গ্রেপ্তার হন। দুই বার তিনি জামিন পেলেও তাকে কানাডা থেকে প্রত্যপর্ণের নির্দেশ দেন বিচারক। দ্রুতই ভারতে ফেরানো হবে জগজিৎকে।

এনডিটিভির খবরে বলা হয়, ছয় মাসের ভিসা নিয়ে কানাডায় গিয়েছিলেন জগজিৎ। সদ্যোজাত নাতনিকে দেখতে যাওয়ার জন্যই ভিসা পেয়েছিলেন তিনি। তবে কানাডার অন্টারিও পৌঁছে স্কুলছাত্রীদের হেনস্তা শুরু করেন তিনি। স্মোকিং এরিয়ায় গিয়ে তিনি স্কুলছাত্রীদের সঙ্গে জোর করে কথা বলতেন। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আপত্তিকর আলোচনা করতেন। এমনকি স্কুলছাত্রীদের সঙ্গে জোর করে ছবিও তুলতে চাইতেন জগজিৎ। এখানেই শেষ নয়, স্কুলছাত্রীদের আপত্তিকরভাবে স্পর্শ করা, তাদের পিছু নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

যৌন হেনস্তাসহ একাধিক অভিযোগের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর জগজিৎকে গ্রেপ্তার করা হয়। দুই দিন পরে জামিন পান তিনি। কিন্তু সেদিনই ফের অভিযোগ দায়ের হয় জগজিতের বিরুদ্ধে। ফলে আবারও গ্রেপ্তার হন তিনি। সার্নিয়ার আদালতের বিচারক ক্রিস্টা লিন লেজসিজনস্কি জানান, ওই স্কুল চত্বরে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না জগজিতের। তিনি যে কাণ্ড ঘটিয়েছেন সেটা মোটেও বরদাস্ত করা হবে না।

আদালতে জগজিতের আইনজীবী বলেন, চলতি মাসের শেষেই ভারতে ফেরার টিকিট রয়েছে তার মক্কেলের। তবে সেই আবেদন উপেক্ষা করেই জগজিৎকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেন কানাডার বিচারক। ভবিষ্যতে কানাডায় প্রবেশাধিকারও কেড়ে নেওয়া হয়েছে জগজিতের।

This post was viewed: 110

আরো পড়ুন