Skip to main content

Ridge Bangla

যুক্তরাজ্যের অভিবাসন সংস্কার নিয়ে কড়াকড়ির পক্ষে মালহোত্রা

যুক্তরাজ্যের ইন্দো–প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা ভারতে এক সফরে বলেন, (যুক্তরাজ্যের) নতুন অভিবাসন প্রস্তাব কঠোর হলেও বিশ্বমানের প্রচলিত নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, বৈধ পথে আসা মানুষদের স্বাগত জানানো হলেও অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বরদাশত করা হবে না। ব্রিটিশ সরকারের ঘোষিত নতুন পরিকল্পনায় স্থায়ী বসবাসের যোগ্যতা পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর […]

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৬১৫ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬১৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (২৬ নভেম্বর) হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি […]

ব্যাংক খাতে খেলাপি ঋণের নতুন রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা

বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ নতুন উচ্চতায় পৌঁছেছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের ৩৫.৭৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৮ হাজার ৩৪৫ কোটি টাকা। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১.৩৩ […]

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করবে ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার পাঠানো অনুরোধ পর্যালোচনা করছে ভারত। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে। জয়সওয়াল জানান, বাংলাদেশের পক্ষ থেকে সম্প্রতি শেখ হাসিনাকে ফেরত চেয়ে নতুন একটি প্রত্যর্পণ অনুরোধ এসেছে, যা চলমান […]

বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়মে ব্যাংকের এমডি বা সিইও হতে লাগবে ২৫ বছরের অভিজ্ঞতা

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের যোগ্যতার শর্ত আরও কঠোর করল বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে ব্যাংকের এমডি বা সিইও হতে হলে পেশাগত ব্যক্তির ব্যাংকিং পেশায় সক্রিয় কর্মকর্তা হিসেবে অন্তত ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে একক বা উভয়ভাবে সর্বনিম্ন ৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক […]

শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার রায় প্রকাশের পর আইন অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে তাদের আপিল করতে হবে। গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া […]

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ এবং মূল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল […]

জাতীয় নির্বাচনে গণভোট: জেনে নিন ৮টি গুরুত্বপূর্ণ তথ্য

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। ইতোমধ্যে জারি হয়েছে ‘গণভোট অধ্যাদেশ ২০২৫’। এতে ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত নানা প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল পেজে গণভোটের নিয়মাবলি তুলে ধরেছে অন্তবর্তীকালীন সরকার। চলুন জেনে নেওয়া যাক এই গণভোটের বিষয়ে আটটি গুরুত্বপূর্ণ তথ্য: ১. জাতীয় সংসদ […]

খুমেক হাসপাতালে পরিত্যক্ত নবজাতকের পাশে দাঁড়ালেন তারেক রহমান

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৩ নভেম্বর জন্ম নেওয়া এক নবজাতক শিশুকে তার বাবা–মা পরিত্যাগ করার পর বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ দ্রুত হস্তক্ষেপ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সেলের সদস্যরা শিশুটির সুরক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে উপস্থিত হন। সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক […]

সোনারগাঁয়ে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে তার স্বামী আদিলকে (২৮) আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় র‍্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টার থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, জামালপুর সদরের চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে রিয়া বিয়ের পর স্বামী আদিলের কর্মস্থল র‍্যাংগস ফ্যাক্টরির আবাসিক […]

জাতীয় নির্বাচনের পূর্বে ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা

ব্যাংক বা সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত দরকার ছাড়া বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত ব্যাংক–কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের […]

দুবাইয়ে ‘মেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মাননা পেলেন জুলফিকার জাহেদী

চলচ্চিত্র প্রযোজক, নির্মাতা ও লেখক আলী জুলফিকার জাহেদী আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্মান অর্জন করেছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ‘মেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে সম্মাননা লাভ করেন। পাঁচতারকা শেরাটন ক্রিক হোটেল অ্যান্ড টাওয়ার্সে আয়োজিত এই বর্ণিল আয়োজনে বিভিন্ন দেশের ৩০ জন গুণী ব্যক্তিকে স্বীকৃতি দেওয়া হয়। তাদের মধ্যে জাহেদীর অর্জন বাংলাদেশকে আন্তর্জাতিক […]

অবশেষে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘নূর’

২০২২ সালের জুলাইয়ে ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী জান্নাতুল ঐশী অভিনীত ‘নূর’ সিনেমা সেন্সর বোর্ডে মুক্তির জন্য জমা দেওয়া হয়। তবে প্রথম দফায় কিছু ত্রুটির কারণে ছাড়পত্র মেলেনি। পরে সংশোধনের পর পুনরায় বোর্ডের কাছে জমা পড়ে এবং বছরের শেষে সেন্সর ছাড়পত্র মেলে। প্রায় তিন বছরের অপেক্ষার পর অবশেষে জানা গেছে, ‘নূর’ সিনেমা প্রেক্ষাগৃহে নয়, […]

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: সিইসি

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)-এর প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। সিইসি জানান, বিজিবির মহড়া নির্বাচনকালীন বাস্তব পরিস্থিতি […]

ইন্দোনেশিয়ায় মৌসুমি বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে টানা ভারী বর্ষণ ও মৌসুমি বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। সোমবার থেকে চলা এই বর্ষণে উত্তর সুমাত্রার নদীগুলো উপচে পড়ে। স্রোতে ভেসে গেছে কাদা, পাথর ও গাছপালা, যা ছয়টি অঞ্চলের গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে। […]

টিসিবির পণ্য বাজারে বিক্রি: ২৪৮ বস্তা চালসহ ডিলার আটক

ভর্তুকি মূল্যের খাদ্যপণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগে শেরপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত টিসিবির এক ডিলারকে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে শেরপুর সদর উপজেলার শেখহাটি বাজারে এই অভিযান পরিচালিত হয়। এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এই […]

অ্যাডভোকেট সাইফুল হত্যা: এক বছর পরেও হদিস নেই ১৭ আসামির

অ্যাডভোকেট সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যা মামলার এক বছর পূর্ণ হলেও এখনো ১৭ জন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রধান আসামিরা পলাতক থাকায় মামলার বিচারিক প্রক্রিয়া শুরু করতে পারছে না আদালত, যা নিহত আইনজীবীর পরিবার, সহকর্মীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মোট ৩৯ জন আসামির […]

ছোট পর্দার জগতে ১২ বছরের সাক্ষী জোভান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান তাঁর অভিনয় জীবনের উত্থান-পতনের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটভাবে কথা বলেছেন। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করার পর নাটকে সাবলীল অভিনয়ই তাঁকে এনে দেয় বিশেষ পরিচিতি। ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’-র মাধ্যমে টেলিভিশন জগতে যাত্রা শুরু করা এই অভিনেতা জানান, তাঁর ছোট ক্যারিয়ারের সময়ও অনেক ওঠা–নামার অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। […]

কাঠের সেতু নির্মাণে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভায় ধনাগোদা শাখা নদীর ওপর দুটি কাঠের সেতু নির্মিত হওয়ায় আশপাশের প্রায় ২০টি গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমে এসেছে। মতলব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেনের উদ্যোগে নির্মিত এই সেতু বদলে দিয়েছে এলাকার যোগাযোগব্যবস্থা, স্বস্তি ফিরেছে প্রায় ২০ হাজার মানুষের জীবনে। পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের […]

উপসচিব পদে পদোন্নতি পেলেন সাত কর্মকর্তা

সরকার প্রশাসনে গুরুত্বপূর্ণ পালাবদলের অংশ হিসেবে সাতজন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্তদের উপসচিব হিসেবে নিয়োগ দিয়ে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার বিষয়টি […]