Ridge Bangla

গাজীপুরে নারীর গলাকাটা লাশ উদ্ধার, গুরুতর অবস্থায় হাসপাতালে স্বামী

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ভাড়া বাসা থেকে গলাকাটা অবস্থায় রহিমা বেগম (৩৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই বাসা থেকে তার স্বামী ইমরান হোসেনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গতকাল শুক্রবার মধ্যরাতে নওয়াব আলী মার্কেট এলাকার একটি ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইমরান ও রহিমা দম্পতি তাদের কিশোরী মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন। ইমরান এলাকায় মাংস বিক্রি করতেন এবং রহিমা গৃহিণী ছিলেন। আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ বাসায় গিয়ে রহিমার লাশ ও অর্ধ-গলাকাটা অবস্থায় নড়াচড়া করতে থাকা ইমরানকে উদ্ধার করে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন জানান, দম্পতির মেয়ে দাবি করেছে তার বাবা প্রথমে মাকে হত্যা করেন এবং পরে নিজেই গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। তবে তার বর্ণনা পুলিশের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

This post was viewed: 38

আরো পড়ুন