Skip to main content

Ridge Bangla

তানজিন তিশার বিরুদ্ধে নারী উদ্যোক্তার জিডি

বিতর্ক যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী তানজিন তিশার। প্রতারণার মামলার পর এবার তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সায়ানা কুটির ফ্যাশন হাউজের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।

কয়েক দিন আগেই অ্যাপোনিয়া প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ আমিনুল ইসলাম শাড়ি সংক্রান্ত প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা করেন। এর ঠিক এক সপ্তাহ না যেতেই একই কারণে, শাড়িকে কেন্দ্র করে নতুন জিডি।

১২ নভেম্বর করা জিডি নম্বর ৯৮৫-এ আয়েশাহ উল্লেখ করেন, ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে তিশা তার কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি অনুষ্ঠানে পরার জন্য নেন। পরদিন শাড়ি ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি তা ফেরত দেননি, বরং অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মামলা করার হুমকি এবং প্রাণনাশের ভয় দেখান বলে অভিযোগ করেন।

সংবাদমাধ্যমে আয়েশাহ বলেন, তিশা আমাকে ডিবিতে নেওয়ার হুমকি দিয়েছেন, মানসম্মান নষ্ট করার ভয় দেখিয়েছেন। সব ধরনের প্রমাণ আমার কাছে আছে। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তানজিন তিশা দাবি করেন, আমার বিরুদ্ধে কিছু লোক লাগছে। একটা চক্র এসব করছে। পুরো বিষয়টা জেনে তারপর বলতে পারব।

প্রসঙ্গত, আমিনুল ইসলামের দায়ের করা প্রতারণার মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এমন পরিস্থিতিতে নতুন জিডি তিশার বিতর্ককে আরও জটিল করে তুলেছে।

This post was viewed: 56

আরো পড়ুন