Ridge Bangla

সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত মহাসম্মেলনে লাখো তৌহিদি জনতা

আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে মহাসম্মেলনের কার্যক্রম শুরু হয়, যা দুপুর পর্যন্ত চলবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লি পায়ে হেঁটে, ব্যক্তিগত যানবাহন, বাস এবং মেট্রোরেলে সম্মেলনস্থলে পৌঁছান। আলেম, ওলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ সাধারণ মানুষসহ বিভিন্ন পেশার অংশগ্রহণে উদ্যানজুড়ে সৃষ্টি হয়েছে বিশাল জনসমুদ্র।

মহাসম্মেলনের মূল উদ্দেশ্য হলো কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবিসহ বৈশ্বিক ঐক্য প্রদর্শন। আন্তর্জাতিক অতিথিদের মধ্যে আছেন জমিয়তে উলামায়ে ইসলাম (পাকিস্তান) সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দ (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইব্রাহিম।

বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ অর্ধশতাধিক বিশিষ্ট আলেম।

This post was viewed: 32

আরো পড়ুন