Skip to main content

Ridge Bangla

বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

কয়েক বছরের পেশাগত জীবনে নানা অনুষ্ঠানে বিয়ে প্রসঙ্গে মন্তব্য করলেও সম্প্রতি নিজ জীবনে নতুন অধ্যায় শুরু করলেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে গত ৯ নভেম্বর তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয় পুরান ঢাকার একটি বাড়িতে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে। বিয়ের পরপরই দুজনে ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হন এবং আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন। প্রিয়াঙ্কা জামান বলেন, “রাকিবের সঙ্গে পরিচয় বেশি দিনের নয়, তবে অল্প দিনের পরিচয়ে তার চরিত্র, মনোভাব ও আমাকে কতটা আগলে রাখতে পারবে, সব বিবেচনা করে বিয়ে করেছি। আমি যেমন একজন মানুষের স্বপ্ন দেখেছি, রাকিব ঠিক তেমন একজন। ওমরাহ হজ পালনের পর আমরা ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।”

রাকিবুল হাসান জানান, “প্রিয়াঙ্কাকে প্রথম দেখেই ভীষণ ভালো লেগেছিল। কয়েকবার দেখা হওয়ার পর প্রেমের সম্পর্ক ছাড়াই সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছি। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি খুব খুশি।” প্রিয়াঙ্কা জামান বর্তমানে সজীব চিশতীর গয়নার বাক্সসহ আরও দুটি নাটকে কাজ করছেন। সম্প্রতি সুনামগঞ্জে ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’-এর কাজ শেষ করেছেন। মুক্তিপ্রাপ্ত ও প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’, মান্নান গাজীপুরীর ‘কী করে বলব তোমায়’, অপূর্ব রানারের ‘যন্ত্রণা’ এবং মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’।

This post was viewed: 44

আরো পড়ুন