কুড়িগ্রামে পুলিশের নাশকতা বিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩ জন

কুড়িগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও নাশকতা প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগ […]
সংবিধানে রাষ্ট্রপতির আদেশ জারির বিধান নেই: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সংবিধানের কোনো ধারায় রাষ্ট্রপতির দ্বারা আদেশ জারির বিধান নেই। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, “সংবিধান অনুযায়ী এই সরকার শপথ নিয়েছে, সবকিছু আইনানুগভাবে চলছে। রাষ্ট্রপতির কোনো আদেশ জারি করার ক্ষমতা নেই। যদি কোনো আদেশ জারি হয়, তার আইনি মর্যাদা […]
পুলিশ, র্যাব ও আনসারের নতুন ইউনিফর্ম চূড়ান্ত

সরকার বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসারের নতুন ইউনিফর্মের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। অর্থ বিভাগের বাজেট পাওয়ার পরই নতুন পোশাক বিতরণ কার্যক্রম শুরু হবে। পুলিশের জন্য নতুন ইউনিফর্মের সংখ্যা আগের তুলনায় বাড়ানো হবে। নতুন ইউনিফর্ম অনুযায়ী, পুলিশ সদস্যদের পোশাক হবে লোহার (আয়রন) রঙের, র্যাবের পোশাক জলপাই (অলিভ) রঙের এবং আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের। প্রথম […]
২০২৬ সালের হজে যেতে পারবেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে জেদ্দায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রী […]
২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্য বিএনসিসির

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস (বিএনসিসি) আগামী ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়েদ আল মাসুদ এ তথ্য জানান। ‘বিএনসিসির মাধ্যমে জাতীয় রূপান্তর’ শীর্ষক উপস্থাপনায় […]
১৩ নভেম্বর নিয়ে আতঙ্কের কিছু নেই: ডিএমপি কমিশনার

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতার আশঙ্কা প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই। মঙ্গলবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দু-একটি মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের কাজ […]
১৩ নভেম্বর ১২ দলের সঙ্গে ইসির সংলাপ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই সংলাপ, যেখানে নির্বাচনের প্রস্তুতি ও সুষ্ঠু আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মঙ্গলবার (১১ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, সংলাপে অংশ নিতে সংশ্লিষ্ট দলগুলোকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। […]
আইজিপির সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) একটি প্রতিনিধিদল। দুই সদস্যের এ দলটির নেতৃত্ব দেন সংস্থাটির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে নিকোলাস ফ্লুরি রোহিঙ্গা শিবিরে আইন-শৃঙ্খলা রক্ষা […]
অপু বিশ্বাস জানালেন শাকিব খানের সঙ্গে বিয়ের কথা গোপন রাখার কারণ

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের সম্পর্ক সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দু। ভালোবাসা, বিয়ে ও মাতৃত্ব সব মিলিয়ে তাদের গল্প যেন সিনেমার গল্পকেও হার মানায়। সময়ের স্রোতে দুজনের পথ আলাদা হলেও, প্রেম ও পারিবারিক জীবনের অধ্যায় এখনও ফ্যানদের আলোচনার বিষয়। সম্প্রতি এক ডিজিটাল প্ল্যাটফর্মের পডকাস্ট শোতে উপস্থিত হয়ে অপু বিশ্বাস তার ব্যক্তিজীবনের নানা অনুচ্চারিত […]
শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে রাবিতে শিক্ষকের বরখাস্ত দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক তানজিল ভূঁইয়ার বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি, বডি শেমিং, অনৈতিক প্রস্তাব ও হুমকির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পর তানজিল ভূঁইয়ার স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার (১০ নভেম্বর) সকালে উক্ত বিভাগের শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে তানজিল ভূঁইয়ার কক্ষ তালাবদ্ধ করে দিনব্যাপী বিক্ষোভ করেন। […]
দণ্ডপ্রাপ্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি কারামুক্ত

গত মাসে ষড়যন্ত্র মামলায় পাঁচ বছরের জন্য দণ্ডপ্রাপ্ত হন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। তবে তিন সপ্তাহের ব্যবধানে তিনি কারামুক্ত হয়েছেন। এই সময় কারাভোগের পর সোমবার আদালত তার মুক্তির আদেশ দিলে বিকেল নাগাদ প্যারিসের লা সান্তে কারাগার থেকে তিনি বের হন। স্থানীয় সময় বিকেল ৩ টায় তার গাড়ি কারাগার ত্যাগ করতে দেখা যায়। এরপর তিনি […]
কম্বোডিয়ার সঙ্গে ‘শান্তিচুক্তি’ স্থগিত করল থাইল্যান্ড

কম্বোডিয়ার সঙ্গে শান্তিচুক্তি স্থগিত ঘোষণা করেছে থাইল্যান্ড। সোমবার দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সংবাদ সম্মেলনে জানান, সীমান্তে নিরাপত্তা হুমকি কমেনি এবং সামরিক বাহিনী চুক্তি বাস্তবায়ন স্থগিতের সুপারিশ করায় তিনি সিদ্ধান্ত মেনে নিয়েছেন। থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানায়, থাইল্যান্ডের সিসাকেট প্রদেশের কম্বোডিয়া সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে অন্তত দুই সৈন্য আহত হয়েছেন। এর মধ্যে একজন পা হারিয়েছেন। সীমান্ত টহল […]
পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং অন্তত ২৭ আহত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসীন নাকভী এই তথ্যগুলো নিশ্চিত করেন। নাকভী বলেন, একজন আততায়ী বোমা নিয়ে জেলা আদালতের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করে ব্যর্থ হয়। যারা এই হামলায় জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ […]
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়ল

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। একইসঙ্গে কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে […]
ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানো যাবে না, সন্ত্রাসই আওয়ামী লীগের নেশা: প্রেস সচিব

আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, দেশি বা বিদেশি কোনো শক্তিই তা বানচাল করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন দেশে জ্বালাও-পোড়াও […]
মার্কিন বাজেট সংকট: সিনেটে পাসের পর এখন লড়াই হাউসে

সিনেটে ব্যয় বিল পাস হওয়ার পর যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থা শেষ করতে বাজেট ইস্যু প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) উত্থাপিত হচ্ছে। এই সপ্তাহের মধ্যেই হাউসে বিলটি ভোটে ওঠার কথা রয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়, হাউসে রিপাবলিকানদের আসনসংখ্যা বেশি এবং তারা ঐক্যবদ্ধ থাকলে বাজেট বিল পাসে ডেমোক্র্যাটদের সমর্থন প্রয়োজন হবে […]
বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন

আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি জানান, ১৩ নভেম্বর থেকে সংলাপ শুরু হবে। তবে কোন কোন দলকে প্রথম পর্যায়ে আমন্ত্রণ জানানো হবে, তা এখনো নির্ধারণ করা […]
গুজব ও বিভ্রান্তি রোধে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু

ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। এ লক্ষ্যে সংস্থাটি একটি বিশেষ সাইবার সেল গঠন করেছে, যা অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালাবে। মঙ্গলবার (১১ নভেম্বর) এনসিএসএ জানায়, এই সেল ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত, যাচাই-বাছাই ও সত্যতা নিশ্চিতের কাজ করবে। […]
হলুদ শাড়িতে ভক্তদের মনে মুগ্ধতা ছড়ালেন অর্চিতা স্পর্শিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া তার অভিনয় ও অনন্য ব্যক্তিত্বের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকের মন জয় করে আসছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন ছবি শেয়ার করে তিনি ভক্তদের মধ্যে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছেন। ছবিগুলোতে স্পর্শিয়াকে হলুদ শাড়িতে ও খোলা চুলে দেখা গেছে। তার মিষ্টি হাসি, চোখের চাহনি এবং আবেদনময়ী লুক ভক্তদের হৃদয় স্পর্শ করেছে। […]
প্রতারণার অভিযোগে বিতর্কে নেহা কক্কর

প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী নেহা কক্করের নাম এবার জড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর প্রতারণা অভিযোগ। মুম্বাইয়ের এক আইনজীবী ভুয়া অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মে পাঁচ লাখ রুপি হারানোর অভিযোগ করেছেন, যেখানে প্রতারণার প্রলোভন হিসেবে ব্যবহার করা হয়েছে গায়িকার নাম ও জনপ্রিয়তা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের ওরলি থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী শবনম মুহাম্মদ হুসেন সায়েদ (৪৫)। পুলিশ […]