Ridge Bangla

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে রাবিতে শিক্ষকের বরখাস্ত দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক তানজিল ভূঁইয়ার বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি, বডি শেমিং, অনৈতিক প্রস্তাব ও হুমকির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পর তানজিল ভূঁইয়ার স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল সোমবার (১০ নভেম্বর) সকালে উক্ত বিভাগের শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে তানজিল ভূঁইয়ার কক্ষ তালাবদ্ধ করে দিনব্যাপী বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই শিক্ষক নারী শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও কুরুচিপূর্ণ আচরণ করে আসছেন।

এক শিক্ষার্থী জানান, তিনি নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, ভয় দেখান এবং কুপ্রস্তাব দেন। তার প্রস্তাবে রাজি না হলে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে দেন। অনেক শিক্ষার্থী জানিয়েছেন, এখন ক্লাসে যেতেও তাদের ভয় লাগে। তার চোখের চাহনি দেখতেও ভয় লাগে বলে জানিয়েছেন তারা।

এদিকে অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন তানজিল ভূঁইয়া। তিনি বলেন, একটি ট্যুরে আমি কয়েকজন শিক্ষার্থীকে একটি মেয়ের সঙ্গে তার কক্ষে বসেই মাদক সেবনে বাধা দিয়েছিলাম। সেই ঘটনার পর থেকে কিছু শিক্ষার্থী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

This post was viewed: 32

আরো পড়ুন