ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া তার অভিনয় ও অনন্য ব্যক্তিত্বের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকের মন জয় করে আসছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন ছবি শেয়ার করে তিনি ভক্তদের মধ্যে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছেন।
ছবিগুলোতে স্পর্শিয়াকে হলুদ শাড়িতে ও খোলা চুলে দেখা গেছে। তার মিষ্টি হাসি, চোখের চাহনি এবং আবেদনময়ী লুক ভক্তদের হৃদয় স্পর্শ করেছে। নেটিজেনরা কমেন্ট বক্সে তার রূপের প্রশংসায় পঞ্চমুখ। একজন লিখেছেন, “চোখ ফেরানো দায়, এত সুন্দর যেন রূপকথার চরিত্র।” আরেকজন কমেন্টে বলেন, ছোটবেলার ক্রাশ এখনো আগের মতো আছে।
অর্চিতা স্পর্শিয়ার অভিনয় জীবন শুরু হয়েছিল প্যারাসুট তেলের বিজ্ঞাপন থেকে। বন্ধু তিন দিন শিরোনামের সেই বিজ্ঞাপনটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। এরপর মডেলিং ও টেলিভিশন বিজ্ঞাপনের পাশাপাশি নাটকে অভিনয় করে তিনি অভিনয় জগতে স্থায়ী পরিচিতি অর্জন করেন।
২০১৩ সালে এয়ারটেল পরিচালিত ইম্পসিবল ৫ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ছোটপর্দা ও বড়পর্দায় ধারাবাহিকভাবে কাজ করে তিনি দর্শকের মনে নিজস্ব স্থান করে নিয়েছেন।