Skip to main content

Ridge Bangla

কুড়িগ্রামে পুলিশের নাশকতা বিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩ জন

কুড়িগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও নাশকতা প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মজিবর রহমান (৪৬), ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম বাবুল মুন্সি (৬৩), ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সাধারণ সম্পাদক রেজাউল আলম ওরফে এজাজুল ইসলাম (৪৫), নাওডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জগলুল হায়দার (৫০), পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান (৩৮) এবং জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন রনি (৩৯)।

এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মো. আশরাফুল আলম বলেন, “চলমান নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে তৎপরতা চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন মামলার আসামি এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনায় জড়িত ছিল।”

This post was viewed: 53

আরো পড়ুন