খুলনার রূপসা উপজেলায় বাড়ির কাছেই সোহেল হাওলাদার (৪৫) নামে এক প্রবাসী যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নৈহাটি ইউনিয়নের রহিমনগর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রাতে খাবার কিনতে নৈহাটি বাজারে যান। ফেরার পথে বাড়ির অদূরে কয়েকজন যুবক তার পথরোধ করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
নিহত সোহেল দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে দেশে ফিরে পরিবারসহ রহিমনগরে অবস্থান করছিলেন। তার স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে।
রূপসা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর সবুর খান জানান, সোহেলের শরীরে অন্তত আটটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ রাতেই অভিযান শুরু করেছে।
This post was viewed: 63