Skip to main content

Ridge Bangla

নতুন বছরে অস্থায়ী কর্মীদের স্থায়ী নাগরিকত্বের সুযোগ দেবে কানাডা সরকার

কানাডা সরকার বিদেশি কর্মীদের স্থায়ী নাগরিকত্ব দেওয়ার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। ২০২৬ ও ২০২৭ সালে সর্বোচ্চ ৩৩ হাজার অস্থায়ী ওয়ার্ক পারমিটধারী কর্মী স্থায়ী নাগরিকত্ব পাবেন। ফেডারেল বাজেটে বর্তমান সরকার গত ৪ নভেম্বর পার্লামেন্টে এই পরিকল্পনা উপস্থাপন করেছে।

এই উদ্যোগ কানাডার অর্থনীতি ও শ্রমবাজারের দীর্ঘমেয়াদি ঘাটতি পূরণের পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

কমানো হচ্ছে অস্থায়ী বাসিন্দা: আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে ১ লাখ ৫৫ হাজার এবং অস্থায়ী বিদেশি শ্রমিকের লক্ষ্য কমিয়ে ২ লাখ ৩০ হাজার নির্ধারণ করা হয়েছে।

অপরিবর্তিত স্থায়ী বাসিন্দার লক্ষ্য: স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য ৩ লাখ ৮০ হাজারই থাকবে। অর্থনৈতিক ইমিগ্রেশন বিভাগে ৬৪ শতাংশ। অর্থনৈতিক শ্রেণিতে ২ লাখ ৩৯ হাজার ৮০০ জন, পারিবারিক পুনর্মিলনে ৮৪ হাজার এবং শরণার্থী ও মানবিক ক্যাটাগরিতে ৫৬ হাজার ২০০ জনকে স্থায়ী নাগরিকত্ব দেওয়া হবে।

গ্রামীণ অঞ্চল ও বিশেষ খাতকে অগ্রাধিকার: বিশেষ অগ্রাধিকার পাবে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চল, যেখানে শ্রমঘাটতি ও শুল্কবিধির কারণে ক্ষতি হয়েছে।

ওয়ার্ক পারমিট প্রোগ্রামে পরিবর্তন: টেম্পোরারি ফরেইন ওয়ার্কার প্রোগ্রাম (TFWP) পুনর্গঠন করা হবে যাতে এটি নির্দিষ্ট সেক্টর ও অঞ্চলের প্রকৃত শ্রমচাহিদার সঙ্গে মিল রেখে কার্যকর হয়।

বিশ্লেষকরা মনে করছেন, এই পরিকল্পনা কানাডার দীর্ঘমেয়াদি ইমিগ্রেশন ভারসাম্য পুনঃস্থাপন এবং শ্রমবাজারে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

This post was viewed: 66

আরো পড়ুন