Ridge Bangla

১২ নভেম্বর রোহিঙ্গা ব্যবস্থাপনা নিয়ে জাতীয় কমিটির সভা

রোহিঙ্গা নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় কমিটির তৃতীয় সভা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা, প্রশাসনিক তদারকি এবং নীতিগত দিকগুলো পুনর্মূল্যায়নে এই সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সভার সময় ও স্থান নির্ধারণ করা হয়। সভা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনিরুল হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত দিন সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ের ভবন-৮-এর কক্ষ নম্বর ২৮-এ সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এছাড়া সভায় কমিটির সংশ্লিষ্ট সদস্যদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাস দমন, প্রশাসনিক সমন্বয়, মানবিক সহায়তা ও পুনর্বাসন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসবে বলে জানা গেছে।

This post was viewed: 41

আরো পড়ুন