বাংলাদেশের শাসন ও পুলিশ সংস্কারে আয়ারল্যান্ডের সহযোগিতার প্রস্তাব

বাংলাদেশের চলমান পুলিশ সংস্কার কার্যক্রমে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে আয়ারল্যান্ড। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর দায়িত্বশীল ও অধিকারভিত্তিক শাসন ব্যবস্থাকে জোরদার করার প্রচেষ্টায়ও দেশটি পাশে থাকার প্রস্তাব দিয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কেভিন […]
৭ নভেম্বরের বিপ্লব বাংলাদেশের ইতিহাসে তাৎপর্যমণ্ডিত: তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরকে বাংলাদেশের ইতিহাসে মোড় পরিবর্তনকারী দিন হিসেবে উল্লেখ করেন। তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব শুধু একটি রাজনৈতিক ঘটনার পরিবর্তন নয়, […]
রূপপুরে পদ্মা তীরে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট

পাবনার ঈশ্বরদীতে রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার পদ্মা নদীর তীরে রাখা পরিত্যক্ত কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার স্টেশনের মাত্র ৩০০ গজ দূরত্বে ঘটনার স্থল হওয়ায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ঈশ্বরদীসহ আশপাশের […]
সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো গড়তে চায় বিএনপি: আমীর খসরু

সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাশাপাশি, গণতান্ত্রিক ভিত্তির ওপর অর্থনৈতিক পুনর্গঠন করে দেশের প্রতিটি নাগরিকের সমৃদ্ধি নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ‘ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ’ আয়োজিত গোলটেবিল বৈঠকে […]
ঢাকায় আসছে জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা পেছানোর দাবি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগের প্রেক্ষাপটে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফরে আসছে। তারা দেশের বর্তমান পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করবেন। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এলডিসি সুবিধা হারালে রপ্তানি খাত বড় ধরনের প্রভাবের মুখোমুখি হতে পারে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্যসহ প্রধান বাজারগুলোতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা শেষ […]
শুক্রবার টানা ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকা-গাজীপুরের বিস্তীর্ণ এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল পর্যন্ত টানা ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকা ও গাজীপুরের বেশ কিছু এলাকায়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে […]
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, চূড়ান্ত অধ্যাদেশ জারি

গুম প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা রাখা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, “গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য বহুদিন […]
১২ নভেম্বর রোহিঙ্গা ব্যবস্থাপনা নিয়ে জাতীয় কমিটির সভা

রোহিঙ্গা নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় কমিটির তৃতীয় সভা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা, প্রশাসনিক তদারকি এবং নীতিগত দিকগুলো পুনর্মূল্যায়নে এই সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সভার সময় ও স্থান নির্ধারণ করা হয়। সভা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র […]
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ নভেম্বর এবং চলবে ২১ নভেম্বর পর্যন্ত। প্রথম ধাপে ছয়টি বিভাগে মোট ১০,২১৯টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই বিভাগগুলো হলো—রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা […]
চিকিৎসা বিজ্ঞানে বেসিক বিষয়ে শিক্ষক সংকট দূরীকরণে ৭০ শতাংশ প্রণোদনা

চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টে শিক্ষক সংকট দূরীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে, যা চলতি অর্থবছর থেকেই কার্যকর হবে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয়, ৩৭টি সরকারি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), এবং ১৯টি বিশেষায়িত প্রতিষ্ঠানের বেসিক সাবজেক্টের শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা […]
শেষ সিনেমায় সালমান শাহের পারিশ্রমিক দুই লাখ টাকা

চলচ্চিত্র ইতিহাসের এক অবিস্মরণীয় নায়ক সালমান শাহ-এর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বুকের ভেতর আগুন’। ছবিটি পরিচালনা করেছিলেন ছটকু আহমেদ, যেখানে নায়কের বিপরীতে অভিনয় করেছিলেন শাবনূর। পরিচালক ও প্রযোজক ছটকু আহমেদ জানিয়েছেন, এই সিনেমার জন্য সালমান শাহ নিয়েছিলেন সেই সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক দুই লাখ টাকা। তবে দুঃখজনকভাবে, সিনেমার কাজ তিনি পুরোপুরি শেষ করতে পারেননি। সালমানের অকাল মৃত্যুতে […]
হানিয়ার প্রেম নিয়ে নতুন গুঞ্জন

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হানিয়া আমির শুধুমাত্র তার অভিনয়ের জন্যই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন। পাকিস্তান, ভারত ও বাংলাদেশসহ আন্তর্জাতিক ভক্তদের মধ্যেও তিনি জনপ্রিয়। এবার আবারও পুরোনো প্রেমকে ঘিরে নতুন গুঞ্জন তৈরি হয়েছে। ২০১৮–২০১৯ সালে হানিয়া পাকিস্তানি গায়ক অসীম আজহার-এর সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন। সেই সময় তারা পাকিস্তানি শোবিজের সবচেয়ে পরিচিত জুটি […]
মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা, গ্রেপ্তার ৫ জন

মুন্সীগঞ্জে নিখোঁজের তিন দিন পর খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া অটোরিকশা চালক মোহাম্মদ মুজিবুর রহমান (৪৫) হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নিহতের ব্যাটারিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৪টা থেকে ৩ নভেম্বর সকাল ৭টার মধ্যে পূর্বপরিকল্পিতভাবে মুজিবুরকে হত্যা করে তার অটোরিকশা ও […]
সাদা শাড়ি ও ঐতিহ্যবাহী গহনায় নতুন মাত্রায় জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় ও সৌন্দর্যের সমন্বয়ে আবারও নজর কেড়েছেন। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি প্রকাশিত তার কিছু ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে। সাদা রঙের সূক্ষ্ম কাজ করা শাড়ি আর ঐতিহ্যবাহী গয়নায় দেখা মিলেছে এক নতুন জয়া আহসানের। প্রতিটি ছবিতে তার লাবণ্যময় উপস্থিতি ও ক্লাসিক বাঙালি রূপ ফুটে উঠেছে, যা দর্শকের মনে গেঁথে দিচ্ছে […]
‘ট্রাইব্যুনাল’ সিনেমায় একসঙ্গে শীর্ষ তিন নায়িকা

চট্টগ্রামের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হচ্ছে নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’, যা ক্রাইম থ্রিলার ও কোর্টরুম ড্রামা ঘরানার। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান। এর শুটিং শুরু হয়েছে গত ১২ অক্টোবর চট্টগ্রামে, যা আরও ২০-২২ দিন চলবে বলে জানা গেছে। শুটিং হবে চট্টগ্রামের পাশাপাশি ঢাকায় এবং কুমিল্লাতেও। নির্মাতা জানিয়েছেন, সিনেমার কাস্টিং লাইনআপ বেশ চমকপ্রদ। পর্দায় থাকছেন […]
১১ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আগামী ১১ নভেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গণভোটের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেদিন বিকেলে যুগপৎ আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে […]
চাচাকে বাবা সাজিয়ে চাকরি নেওয়া ইউএনও কামাল হোসেনকে ওএসডি

নিজের চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। অভিযোগ অনুযায়ী, কামাল হোসেন ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সময় তার প্রকৃত পিতা-মাতা মো. আবুল কাশেম ও মোছা. […]
মোবাইলে অশোভন বার্তা পাঠালে দুই বছরের কারাদণ্ড, দেড় কোটি টাকা পর্যন্ত জরিমানা

ফোনে অশ্লীল, অশোভন বা অপমানজনক বার্তা পাঠানো এখন থেকে হতে পারে গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধের জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ দেড় কোটি টাকা অর্থদণ্ড—এমনকি উভয় দণ্ডেরও বিধান রাখা হয়েছে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায়। বুধবার (৫ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে। খসড়াটি বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত রাখা […]
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তিন জেলায় দুদকের অভিযান

দুর্নীতি, অনিয়ম ও হয়রানির নানা অভিযোগে পৃথক তিন জেলার তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার (৫ নভেম্বর) দুদকের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে দুদক জানিয়েছে, কুমিল্লা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৩–২৪ অর্থবছরের মেরামত ও সংস্কার প্রকল্পে তিতাস উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদী (সঃ) মাদ্রাসার বাউন্ডারি […]
মাদ্রাসার ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ২৮ ডিসেম্বর (রবিবার) থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ৩১ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি অনুযায়ী, কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর (রবিবার)। আরবি […]