Skip to main content

Ridge Bangla

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে আয়ারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের একটি উচ্চপর্যায়ের দল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয় সদস্যের এই প্রতিনিধিদলের মধ্যে আয়ারল্যান্ডের পাঁচজন ও ইইউ-এর একজন প্রতিনিধি ছিলেন। দলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য এবং উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও’লোন। তাঁর সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি। এছাড়াও, বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করে। আইজিপি বাহারুল আলম তাঁদের বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা ও সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।

This post was viewed: 51

আরো পড়ুন