Skip to main content

Ridge Bangla

সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত: তিন শতাধিক বিচারক হচ্ছেন জেলা জজ

বিচারাঙ্গনে বইছে পদোন্নতির সুবাতাস। অভিজ্ঞতা, যোগ্যতা আর নিষ্ঠার স্বীকৃতি হিসেবে সারা দেশের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি আরও দুই শতাধিক বিচারক পাচ্ছেন অতিরিক্ত জেলা জজের মর্যাদা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এই সভায় ২০টিরও বেশি এজেন্ডা নিয়ে আলোচনা হয়।

সভা সূত্রে জানা গেছে, সময় স্বল্পতার কারণে সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন।

এছাড়া আলোচনায় উঠে আসে আলোচিত রেইনট্রি মামলার প্রসঙ্গও। ওই মামলায় আপিল বিভাগের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় বিচারিক ক্ষমতা হারানো জেলা জজ কামরুন্নাহার তার ক্ষমতা ফিরে পাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে জিএ কমিটিকে।

This post was viewed: 60

আরো পড়ুন