Skip to main content

Ridge Bangla

শীতের আগমন: চলতি মাসেই শৈত্যপ্রবাহের আভাস

নভেম্বর মাসের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের ছোঁয়া অনুভূত হতে শুরু করেছে। রাজধানীতে এখনও পূর্ণ শীতের অনুভূতি না থাকলেও দুই দিন আগের বৃষ্টির পর আবহাওয়া কিছুটা ঠাণ্ডা হয়ে উঠেছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ প্রবাহিত হতে পারে। মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৮–১০ ডিগ্রি সেলসিয়াস, আর মাঝারি শৈত্যপ্রবাহে ৬–৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২–৩টি শৈত্যপ্রবাহ বিশেষভাবে তীব্র (৪–৬ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে। নভেম্বর থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করবে, যদিও অনেক ক্ষেত্রেই তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

তিন মাসব্যাপী আবহাওয়ার (নভেম্বর–জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদী অববাহিকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

This post was viewed: 51

আরো পড়ুন