Ridge Bangla

নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ জন নেতা-কর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনা জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সাহাবুদ্দিন সাবু (৫০), পল্টন থানা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াছিন হাওলাদার (৫৭), ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ (রমনা থানা) সহসভাপতি মো. বেলাল উদ্দিন রাজিব (৩৮), ছাত্রলীগের সদস্য ফয়সাল খন্দকার (১৯), আওয়ামী লীগের সদস্য মো. শামীম শেখ (৩২), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তালেব মুকুল (৪৬) এবং যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল (৪৫)।

ডিবি জানায়, সোমবার (৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে।

একজন ডিবি কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পুনর্গঠনের গোপন তৎপরতা নজরে আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাতজনকে আটক করা হয়েছে।

This post was viewed: 40

আরো পড়ুন