Skip to main content

Ridge Bangla

চিপ রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করছে চীন

নেদারল্যান্ডসে অবস্থিত চীনের মালিকানাধীন চিপ নির্মাতা প্রতিষ্ঠান নেক্সপেরিয়ার ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করার ঘোষণা দিয়েছে চীন। গত সেপ্টেম্বর নেদারল্যান্ডস শীতল যুদ্ধকালীন আইন ব্যবহার করে কোম্পানির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। দেশটি দাবি করে, কোম্পানিটির গুরুতর প্রশাসনিক ত্রুটি ছিল এবং জরুরি পরিস্থিতিতে চিপ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারত। এর প্রতিক্রিয়ায় চীন ইউরোপে সম্পূর্ণ নেক্সপেরিয়া চিপ পুনরায় রপ্তানি বন্ধ করে দেয়। এর প্রভাবে ইউরোপীয় গাড়ি শিল্পে উদ্বেগ সৃষ্টি হয়।

নেদারল্যান্ডসে তৈরি প্রায় ৭০% চিপ চীনে প্রক্রিয়াজাত হয়ে আবার ইউরোপে ফেরত আসে। শনিবার (১ নভেম্বর) চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যেসব রপ্তানি মানদণ্ড পূরণ করবে, তাদের ছাড় দেওয়া হবে। তবে শর্তগুলো কী হবে তা বিস্তারিত জানানো হয়নি।

এদিকে চীন সরকার ডাচ সরকারের বিরুদ্ধে অহেতুক হস্তক্ষেপ এবং বিশ্ব সরবরাহ শৃঙ্খলায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তোলে। ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) সতর্ক করে বলেছে, নেক্সপেরিয়ার চিপ সরবরাহ বন্ধ থাকলে ইউরোপীয় গাড়ি উৎপাদন থমকে যেতে পারে।

দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর চিপ রপ্তানি শিথিলের সিদ্ধান্তটি আসে। এই বৈঠকে চিপ বাণিজ্য ইস্যু নিয়ে আলোচনা হয়। এদিকে শনিবার মার্কিন–চীন নতুন বাণিজ্য চুক্তির বিস্তারিত প্রকাশ করার কথা রয়েছে মার্কিন প্রশাসনের।

This post was viewed: 74

আরো পড়ুন