সরকার নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা এবং সমবায়—এই চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে। এর মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে, আর একজন সচিবকে নতুন স্থানে পদায়ন করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী পদোন্নতি পেয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।
অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমি পদোন্নতি পেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন হয়েছেন।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব এস. এম. শাকিল আখতারকে বদলি করে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী পদোন্নতি পেয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
This post was viewed: 46