Ridge Bangla

জায়েদ ভাই এখন সবার ফেভারিট: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি সহশিল্পী জায়েদ খানকে নিয়ে করেছেন প্রশংসায় ভরা মন্তব্য। তার মতে, সময়ের সঙ্গে আরও ফিট, আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় হয়ে উঠেছেন জায়েদ খান, যিনি এখন অনেকেরই পছন্দের তারকা।

গত মাসে কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন নুসরাত ফারিয়া। সেখানে গালা নাইটে পারফর্ম করার অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে তিনি জায়েদ খানের প্রশংসা করেন। ফারিয়া বলেন, “জায়েদ ভাই দারুণ মনের মানুষ। এখন তো আরও হ্যান্ডসাম হয়ে গেছেন। নিয়মিত ব্যায়াম করেন, ফিটনেস বজায় রাখেন। আমার মনে হয়, বাংলাদেশের প্রায় সব মেয়েরই এখন তিনি ফেভারিট।”

তিনি আরও বলেন, “আগেও তিনি জনপ্রিয় ছিলেন, তবে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। জায়েদ ভাইয়ের সঙ্গে কাজ সবসময়ই উপভোগ্য। তিনি এমন প্রাণবন্ত মানুষ যে, যারই মন খারাপ থাকুক না কেন, ওনার সঙ্গে কয়েক মিনিট কথা বললে মন ভালো হয়ে যায়।”

ফারিয়া মজার ছলে বলেন, “ফোবানার সময় তিনি হঠাৎ প্রস্তাব দিলেন, চলো মন্ট্রিয়ালের রাস্তায় হাঁটতে হাঁটতে একটা শুট করে ফেলি। এতটাই স্বতঃস্ফূর্ত ও আনন্দমুখর তিনি।”

This post was viewed: 48

আরো পড়ুন