Skip to main content

Ridge Bangla

চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করবে ইসি

নির্বাচন কমিশন (ইসি) চলতি সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করবে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “ভোটকেন্দ্রের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

বৈঠক প্রসঙ্গে আখতার আহমেদ আরও জানান, কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে কমিশনের যোগাযোগ এবং সামগ্রিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন।

এছাড়া সংস্কার কমিশনের সুপারিশগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে, প্রযুক্তির অপব্যবহার রোধে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে—এসব বিষয়েও প্রতিনিধি দল ইসির কাছ থেকে তথ্য চেয়েছেন বলে জানান তিনি।

This post was viewed: 69

আরো পড়ুন