Ridge Bangla

ধানক্ষেতে ইঁদুরের ফাঁদে আটকে শিশুর মৃত্যু

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুরের জন্য তৈরি বৈদ্যুতিক ফাঁদে আটকে ইমরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে বড়ভাইজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান বড়ভাইজোড়া গ্রামের রিপা বেগমের ছেলে এবং হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মা রিপা বেগমের সঙ্গে ছাগলের জন্য ঘাস কাটতে ধানক্ষেতে যায় ইমরান।

এ সময় স্থানীয় আবু সালেহ কর্তৃক মসজিদের সংযোগ ব্যবহার করে অবৈধভাবে স্থাপন করা বিদ্যুতের ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। ধানক্ষেতে কোনো সতর্কবার্তা বা চিহ্ন ছিল না বলে জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, কৃষিক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার বন্ধে প্রশাসনের তদারকি না থাকার ফলেই এমন দুর্ঘটনা ঘটছে। তালতলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. ইমরান শেখ বলেন, মসজিদের সংযোগ ব্যবহার করে মাঠে বিদ্যুৎ নেওয়া সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত আবু সালেহ পলাতক।

This post was viewed: 48

আরো পড়ুন