Ridge Bangla

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনী সর্বাধিকভাবে সম্পৃক্ত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “নির্বাচনের সময় আনসার সদস্যরাই সবচেয়ে বেশি নিয়োজিত থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এবারই প্রথমবারের মতো প্রতিটি প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা নিশ্চিত করতে একজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অস্ত্র লুটের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্রগুলোর অধিকাংশ উদ্ধার করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। ইতোমধ্যে নিয়মিত অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে, এই প্রক্রিয়া চলমান থাকবে।”

This post was viewed: 51

আরো পড়ুন