Ridge Bangla

গ্রেপ্তারের পর তল্লাশিতে ডাকাতদের কাছে পাওয়া গেল খেলনা পিস্তল

রাজধানীর গাবতলী-আবদুল্লাহপুর বেড়িবাঁধ ও আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।

ডিবি সূত্রমতে, এই চক্রটি ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে ডাকাতির পরিকল্পনা করছিল। গত সোমবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে রূপনগর এলাকার প্রিয়াঙ্কা শুটিং স্পটের কাছে প্রথম অভিযানে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি ছুরি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এরপর রাত পৌনে একটার দিকে আশুলিয়ার বিশমাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে বাকি ছয়জনকে আটক করা হয়। সেখান থেকে একটি গাড়ি, একটি ইলেকট্রিক শক লাইটার, চারটি মোবাইল, একটি রাউটার এবং ‘পুলিশ’ লেখা তিনটি রিফ্লেকটিভ জ্যাকেট উদ্ধার করা হয়।

This post was viewed: 50

আরো পড়ুন