Ridge Bangla

স্থগিত হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হচ্ছে। আগামী রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে একটি নতুন প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

সরকার গত ১২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছিল। সেই ঘোষণার পর থেকেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও পর্যটন মন্ত্রণালয় প্রস্তুতি শুরু করেছিল। এমনকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা–কক্সবাজার রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনাও চূড়ান্ত হয়।

তবে হঠাৎ করেই সেই সিদ্ধান্ত স্থগিতের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে এখনো কোনো সরকারি ব্যাখ্যা বা বিস্তারিত কারণ জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বিমানবন্দরের কিছু প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের ২ অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোকে চিঠি পাঠায় বেবিচক। পরবর্তীতে ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ–১ শাখা থেকে আন্তর্জাতিক ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

This post was viewed: 44

আরো পড়ুন